শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত শিক্ষা সফরে যাওয়ার পথে বাস পুকুরে পড়ে শিক্ষিকাসহ নিহত ২, আহত ৩০ গাজায় ধ্বংসস্তূপের মধ্যে ২৫০ যুগলের গণবিয়ে জামায়াতের ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমির বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহযাত্রার আগে বিমানবন্দরে ইহরাম অবস্থায় তুর্কি ইমামের মৃত্যু এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফি নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা মানুষদের ভ্রান্ত মতবাদ থেকে রক্ষার দায়িত্ব আলেমদের: দেওবন্দের মুহতামিম জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী অবিলম্বে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি চায় কাতার

হোয়াটসঅ্যাপে ই–মেইল যুক্ত করার সহজ উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে ফোন নম্বরের পাশাপাশি ই-মেইল যুক্ত করা যাচ্ছে। এর ফলে ফোন নম্বর ছাড়াও ই–মেইল ঠিকানা দিয়ে অ্যাকাউন্টে দ্রুত প্রবেশ করার পাশাপাশি পরিচয় যাচাই করা যাবে। 

কীভাবে হোয়াটসঅ্যাপে ই–মেইল ঠিকানা যুক্ত করবেন যেভাবে-

প্রথমে হোয়াটসঅ্যাপের ওপরের ডান দিকে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করতে হবে।
এবার সেটিংসে ক্লিক করে ‘অ্যাকাউন্ট’ অপশনে যেতে হবে।

এবার অনেক অপশন প্রদর্শিত হবে। এর মধ্যে ‘ই–মেইল অ্যাড্রেস’ নির্বাচন করে ‘অ্যাড ইয়োর ই–মেইল’ অপশনের নিচে থাকা বক্সে ই–মেইল ঠিকানা লিখতে হবে।

এরপর ‘নেক্সট’ বাটনে ক্লিক করলেই ই–মেইল ঠিকানা যাচাই করার জন্য ছয় সংখ্যার একটি কোড পাঠাবে হোয়াটসঅ্যাপ।

পরের পৃষ্ঠায় কোডটি লিখে ‘ভেরিফাই’ বাটনে ট্যাপ করলেই ই–মেইল ঠিকানার নিচে টিকচিহ্নসহ ভেরিফায়েড লেখা দেখা যাবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ