শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত শিক্ষা সফরে যাওয়ার পথে বাস পুকুরে পড়ে শিক্ষিকাসহ নিহত ২, আহত ৩০ গাজায় ধ্বংসস্তূপের মধ্যে ২৫০ যুগলের গণবিয়ে জামায়াতের ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমির বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহযাত্রার আগে বিমানবন্দরে ইহরাম অবস্থায় তুর্কি ইমামের মৃত্যু এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফি নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা মানুষদের ভ্রান্ত মতবাদ থেকে রক্ষার দায়িত্ব আলেমদের: দেওবন্দের মুহতামিম জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী অবিলম্বে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি চায় কাতার

ফেসবুকে হাইলাইটস এর নোটিফিকেশন বন্ধ করার উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অযথা নোটিফিকেশন কেউ পছন্দ করেন না। কিন্তু কখনো কখনো এর সম্মুখীন হতে হয়। ফেসবুকের হাইলাইটস অপশন এখন অনেকের জন্য বিরক্তির কারণ। 

বিষয়টি হলো, আপনার ফেসবুক পোস্টের কমেন্ট সেকশনে ‌‘highlights’ লিখে কমেন্ট করলে তা বন্ধু তালিকায় থাকা সবার কাছে নোটিফিকেশন আকারে যাবে। এতে আপনার পোস্টের প্রতি সবার মনোযোগ নিয়ে আসা অনেকটা সহজ হবে। আর এই সুযোগটিই কাজে লাগানোর চেষ্টা করছেন অনেকে। বন্ধু তালিকায় থাকা এমন অনেকের কারণে অনেক বেশি নোটিফিকেশন আসায় বিরক্ত হচ্ছেন কেউ কেউ।

আপনি যদি ‘হাইলাইটস’ এর নোটিফিকেশন দেখতে না চান, ফেসবুক আপনাকে সেটি দেখাবে না। সেজন্য আপনাকে করতে হবে কয়েকটি কাজ। শুধু আপনার ফেসবুক আইডিতে প্রবেশ করে এই কাজগুলো করলেই আর কখনো ‘হাইলাইটস’ এর নোটিফিকেশনের কারণে বিরক্ত হতে হবে না-
প্রথমে ফেসবুকের Settings and privacy অপশনে যান। সেখান থেকে Settings>Notifications>Tags -এ গিয়ে Batch mentions অফ করে দিন। এরপর থেকে আপনি এ ধরনের নোটিফিকেশন থেকে রেহাই পাবেন। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ