বুধবার, ২৭ মে ২০২৬ ।। ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১০ জিলহজ ১৪৪৭


ঈদ স্পেশাল গরুর গোশত রান্না করুন সহজেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| বিনতে আম্মার ||

পবিত্র ঈদুল আজহার দিন নামাজের পর থেকেই পড়ে যায় ত্যাগ-তিতিক্ষার ধুম পড়ে যায় সবখানে। খোদার দরবারে নিজের পশু বিলিয়ে দিয়ে অপার শান্তি লাভ করে মুমিন মুসলিম। এর পরপরই আসে খোদায়ি আপ্যায়নের সময়। পশুর গোশত আত্মীয়-স্বজন ও দু:খীদের মাঝে বিলি করা শেষে বসে পড়ে আপন টেবিলে। আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি গ্রহণ করে তৃপ্তি সহকারে খেতে থাকে কোরবারির পশুর গোশত।

আমাদের দেশের কোরবানির অন্যতম পশু হলো গরু। গরুর গোশতের নাম শুনলেই যেন ভোজনরসিকদের মুখে জল এসে যায়! যদিও এই গোশত রান্না একটু সময়সাপেক্ষ, তবে সঠিক পদ্ধতিতে রান্না করলে এর স্বাদ ও ঘ্রাণ হয়ে ওঠে অসাধারণ। ঈদের দিনে তৈরী করবে বাড়তি আনন্দ।

আজ আমরা জানবো একটি সহজ কিন্তু সুস্বাদু গরুর গোশতের ঝাল ঝোল রেসিপি, যা আপনি খুব সহজেই রান্না করতে পারবেন।

গরুর গোশতের ঝাল ঝোল — রেসিপি ও প্রস্তুত প্রণালী


উপকরণ :

গরুর গোশত – ১ কেজি (মাঝারি টুকরো করে কাটা)

পেঁয়াজ কুচি – ২ কাপ

আদা বাটা – ১ টেবিল চামচ

রসুন বাটা – ১ টেবিল চামচ

টক দই – ৩ টেবিল চামচ

টমেটো – ২টি (কুচি করা)

কাঁচা মরিচ – ৬-৮টি

শুকনা মরিচ গুঁড়া – ১ চা চামচ

হলুদ গুঁড়া – ১ চা চামচ

জিরা গুঁড়া – ১ চা চামচ

ধনে গুঁড়া – ১.৫ চা চামচ

গরম মসলার গুঁড়া – আধা চা চামচ

লবণ – পরিমাণমতো

তেল – আধা কাপ

দারুচিনি, এলাচ, লবঙ্গ – পরিমাণমতো (ফোড়নের জন্য)

পানি – প্রয়োজনমতো

রান্নার পদ্ধতি :

প্রথমে গোশত ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিন। একটি বড় হাঁড়িতে তেল গরম করে তাতে দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে হালকা ভাজুন। এরপর পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে নিন। তাতে আদা-রসুন বাটা দিয়ে নেড়ে নিন যতক্ষণ না কাঁচা গন্ধ দূর হয়। এবার হলুদ, মরিচ, জিরা, ধনে গুঁড়া এবং টমেটো দিয়ে মসলা কষিয়ে নিন। প্রয়োজনে অল্প পানি ছিটিয়ে দিন যাতে মসলা পুড়ে না যায়। মসলা থেকে তেল ছাড়লে গোশত দিয়ে দিন। সঙ্গে দিন দই ও লবণ। এবার ঢেকে দিন এবং মাঝারি আঁচে ২৫–৩০ মিনিট ভালোভাবে কষিয়ে নিন। গোশত যখন কষানো হয়ে যাবে, তখন প্রয়োজনমতো গরম পানি দিয়ে ঢেকে দিন এবং নরম হওয়া পর্যন্ত রান্না করুন। শেষে কাঁচা মরিচ ও গরম মসলার গুঁড়া দিয়ে আরও ৫ মিনিট রান্না করে নামিয়ে নিন।

– এই গরুরগোশতের ঝাল ঝোল আপনি ভাত, পোলাও, কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করতে পারেন। – চাইলে শেষে ঘি ছিটিয়ে দিতে পারেন বাড়তি ঘ্রাণের জন্য।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ