শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মানুষদের ভ্রান্ত মতবাদ থেকে রক্ষার দায়িত্ব আলেমদের: দেওবন্দের মুহতামিম জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী অবিলম্বে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি চায় কাতার সচেতন আহলে সুন্নাত ফেডারেশনের ১৬ বছর পূর্তি উপলক্ষে গুণীজন সংবর্ধনা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ভালো নিয়তে দৈনন্দিন কাজও ইবাদতে পরিণত হয়: মসজিদুল হারামের খতিব সিলেটে মেয়র প্রার্থী ঘোষণা করলেন পীর সাহেব চরমোনাই নারীদের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের মহিলা উইংয়ের যাত্রা শুরু ফ্রিতে ওমরায় যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে দামেস্কের ঐতিহাসিক মসজিদে ১৫ বছর পর জুমার নামাজ আদায়

হাটহাজারী মাদরাসায় কৃতী শিক্ষার্থী সম্মাননা ও পুরস্কার বিতরণ আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের প্রাচীন ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান চট্রগ্রামে অবস্থিত জামিয়া আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীতে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল।

জানা যায়, বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টায় জামিয়ার দারুল হাদিসে  এ অনুষ্ঠানের আয়োজেন করা হবে।

অনুষ্ঠানে জামিয়ার মুহতামিম মুফতি খলীল আহমদ, শায়খুল হাদিস আল্লামা শেখ আহমদ, শিক্ষাসচিব মুফতি কিফায়াতুল্লাহ সহ অন্যান্য উস্তাদগণ উপস্থিত থাকবেন।

জামিয়া সূত্রে জানা গেছে, বিগত শিক্ষাবর্ষ ১৪৪৪-৪৫ হিজরীর বার্ষিক পরীক্ষায় মুমতাজ বিভাগে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদেরকে পুরষ্কৃত করা হবে। এছাড়া সাধারণ শিক্ষা বিভাগের প্রতি জামাতের শীর্ষস্থান অর্জনকারী ১২ জন, তাখাসস বিভাগসমূহে শীর্ষস্থান অর্জনকারী ১০ জন এবং হেফজখানার দুই সেশনের শীর্ষস্থান অর্জনারী ২ জনসহ ২৪ জন ছাত্রকে বিশেষ পুরষ্কার দেওয়া হবে।

সভা প্রসঙ্গে শিক্ষাসচিব মুফতি কিফায়াতুল্লাহ প্রতিবেদককে জানান, শিক্ষার গুণগত মান উন্নত করতে এবং শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে পুরস্কার বিতরণ এক অনন্য উদ্যোগ। শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি এবং তাদের মেধা বিকাশে সহায়ক হতে পারে এই উদ্যোগ। প্রতি বছর কৃতি শিক্ষার্থীদের সম্মাননা  প্রদান তাদের কঠোর পরিশ্রমের স্বীকৃতি হিসেবে কাজ করে, যা অন্যদেরও আরও ভালো করার অনুপ্রেরণা জোগায়।

তিনি আরও বলেন, দারুল উলুম দেওবন্দসহ দেশ-বিদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণের প্রচলন আছে। আলহামদুলিল্লাহ, দারুল উলূম হাটহাজারীতেও গত কয়েক বছর ধরে এই নিয়ম চালু করা হয়েছে। এটি শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের মনোযোগী ও উৎসাহিত হওয়ার একটি শক্তিশালী মাধ্যমও বটে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ