শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৬ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

যৌন নিপীড়নের দায়ে জাবির সহকারী অধ্যাপক বরখাস্ত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
জাবির শিক্ষক জনি

যৌন নিপীড়নের দায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান জনিকে চাকুরি থেকে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে রাত সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সিন্ডিকেটের সচিব আবু হাসান এ তথ্য নিশ্চিত করেন।

আবু হাসান বলেন, মাহমুদুর রহমান জনির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কর্তৃক গঠিত স্ট্রাকচার্ড কমিটির তদন্ত প্রতিবেদন বিবেচনা করে তাকে চাকুরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, মাহমুদুর রহমানের জনির বিরুদ্ধে চাকুরির প্রলোভন দেখিয়ে একাধিক ছাত্রীর সঙ্গে ‘অনৈতিক সম্পর্ক’ গড়ে তোলার অভিযোগ ওঠে। তার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে পদত্যাগ করেন তিনি। ওই ঘটনায় ২০২২ সালের ৮ ডিসেম্বর জনির বিরুদ্ধে প্রাথমিক তদন্ত কমিটি গঠিত হয়।

এ ছাড়া ২০২৩ সালের ৩১ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু কমিটির রিপোর্ট পূর্ণাঙ্গ হয়নি বলে স্পষ্টীকরণ কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর ১০ আগস্ট ৬ সদস্য বিশিষ্ট স্ট্রাকচার্ড কমিটি গঠন হয়।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ