সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১০ ফাল্গুন ১৪৩২ ।। ৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
বায়তুল মোকাররমে ইসলামি বইমেলা উদ্বোধন করলেন ধর্মমন্ত্রী ঢাকা-১৩ আসনের ফল প্রত্যাখ্যান করে ৬ দফা দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ৯ জন জামায়াতে ইসলামীর মতো একটা পাত্রী চান রাজসু জিএস আম্মার সর্বনিম্ন ফিতরা ৯০, সর্বোচ্চ ২৬২০ টাকা: হাটহাজারী মাদরাসা কাস্টমসের অভিযান পৌনে এক কোটি টাকার পণ্য জব্দ ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করব, পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করব না’  পবিত্র হজ পালন নির্বিঘ্ন করতে নিবিড়ভাবে তদারকি করা হবে: বিমানমন্ত্রী ঈদুল ফিতরে ১০ দিনের ছুটি কাটানোর সুযোগ! জামালপুরে অসহায় রোগীদের মাঝে বিআরএফের ইফতার সামগ্রী বিতরণ

গণতন্ত্রের প্রতি তরুণদের বিশ্বাস কমছে: মার্কিন সংস্থার জরিপ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ওপেন সোসাইটি ফাউন্ডেশনসের জরিপের ফলাফলে বলা হয়েছে, সারাবিশ্বের বিভিন্ন বয়সের তরুণদের মধ্যে গণতন্ত্রের প্রতি আস্থা একদম তলানিতে গিয়ে ঠেকেছে। এটি ভবিষ্যতের জন্য একটি গুরুতর হুমকি। এই প্রজন্মের প্রতিনিধিরা জলবায়ু সংকট, ক্রমবর্ধমান আয় বৈষম্য এবং রাজনীতিবিদদের প্রতি বিদ্যমান অবিশ্বাসের কথা উল্লেখ করে এই প্রশ্ন করছে যে, গণতন্ত্র কী দিতে পারে?

ওপেন সোসাইটি ব্যারোমিটার বলছে, এই প্রজন্ম এমনিতেই রয়েছে জটিল সঙ্কটের মধ্যে। গণতন্ত্রের বদলে কর্তৃত্ববাদী সরকারকে তারা ভালো মনে করছে। এমনকি সেই  সরকার যদি সেনাশাসিত হয়, তাতেও তাদের আপত্তি নেই। 

মার্কিন সংস্থা ওপেন সোসাইটি ফাউন্ডেশনস বাংলাদেশসহ ৩০টি দেশে এই জরিপ পরিচালনা করে। বিশ্বের সব ধরনের ভৌগলিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থার প্রতিনিধিত্ব করে, এমন ভাবে দেশগুলোকে বাছাই করা হয়েছে। আর এই দেশগুলোর সম্মিলিত জনসংখ্যা ৫৫০ কোটি। 

দেশগুলো হচ্ছে বাংলাদেশ, সেনেগাল, পাকিস্তান, তিউনিসিয়া, মিশর, ইথিওপিয়া, কলাম্বিয়া, মেক্সিকো, ঘানা, ব্রাজিল, আর্জেন্টিনা, ভারত, সংযুক্ত আরব আমিরাত, কেনিয়া, সৌদি আরব, শ্রীলঙ্কা, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া, ইটালি, মালয়েশিয়া, ফ্রান্স, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, পোলান্ড, জাপান, রাশিয়া ও ইউক্রেন। 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ