রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী বাবুই সেরা লেখক সম্মাননা পেলেন কবি মুনীরুল ইসলাম  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ, পাঁচ বছরে হাফেজ হলেন ফিনল্যান্ডের তরুণ

আহ! শাইখুল ইসলাম, কেবল মুগ্ধতা আর ভালোবাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আবুল ফাতাহ কাসেমী ||

পরশু দিনের বয়িত বক্তৃতার বিদ্যুৎচ্ছটা আর দহনে দীপ্ত কথামালা শুনে যারপরনাই আপ্লূত হচ্ছিলাম। শাইখুল ইসলামকে দেখেছি এবং তার ছাত্রের ছাত্র হতে পেরেছি এ গর্ব আমার মতো শত তরুণের। হাজার আহলে ইলমের। যুগের ও সময়ের।

নিজ দেশের সকল মত, পথ ও ধারার আলেমদের সম্মিলিত প্লাটফর্মে 'হুরমতে আক্বসা' ইস্যুতে অত্যন্ত দরদী ও বীরোচিত বক্তব্য পেশ করেছেন দুনিয়ার বরিত আলেমে দ্বীন শাইখুল ইসলাম মুফতি মুহাম্মাদ তাকী উসমানী (হাফিযাহুমুল্লাহ)।

আরো দেখুন: ফিলিস্তিন ইস্যুতে মুফতি তাকি উসমানির জ্বালাময়ী বক্তব্যের বাংলা ডাবিং

এ মনীষীর দুটি বক্তব্য আমাকে দারুণ ভাবে ঝাঁকুনি দিয়েছে। একটি 'খোদায়ী আমেরিকার কাছে নয় আল্লাহর কাছে'। আরেকটি -

لمحوں نے خطا کی ہے  صدیوں نے سزا پائی

'একটি মুহুর্তের ভুলে হাজার বছরের শাস্তি হতে পারে'। (ভাবার্থ)

দুঃখ কী, বলি— আমাদের এ দেশে একজন শাইখুল ইসলাম তৈরী হয় না। হতে দেয়া হয় না। কেবল শিক্ষানীতি, শিক্ষা ব্যবস্থা ও ফ্যাসিবাদ নিয়ে সব ঘরণা মিলে এক টেবিলে বসতে পারতাম আমরা কিন্তু পারিনি। আদৌও সম্ভব হবে কি না জানা নেই।

এ দেশটি নিয়ে এখনো অনেক কিছু সম্ভব। কিন্তু দরকার একজন হাকিকি শাইখুল ইসলামের।

দূর্ভাগ্য এ কালের! কালের মেধাবীদের! শাইখুল ইসলামকে নিয়ে কালও এ মূলুকে ট্রল হয়েছে। আহ আফসোস! এসব ট্রলবাজূের জন্য।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ