মধ্যপ্রাচ্যের রুটে সাময়িকভাবে স্থগিত হওয়া ফ্লাইটের যাত্রীদের কোনো বাড়তি খরচ ছাড়াই টিকিটের পুরো টাকা ফেরত অথবা ভ্রমণের তারিখ পরিবর্তনের সুযোগ দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বুধবার (৪ মার্চ) সংস্থাটি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে আবুধাবি, শারজাহ, দুবাই, দোহা, কুয়েত ও দাম্মাম রুটে ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব রুটে ফ্লাইট বন্ধ থাকবে। তবে জেদ্দা, মদিনা, রিয়াদ ও মাস্কাট রুটে বিমানের নিয়মিত সেবাগুলো আগের শিডিউল অনুযায়ী চালু রয়েছে।
বিমান কর্তৃপক্ষ জানায়, এই সময়ে স্থগিত হওয়া ফ্লাইটের টিকিটধারী যাত্রীরা কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই রিফান্ড বা তারিখ পরিবর্তনের সুবিধা পাবেন। যাত্রীরা দেশ-বিদà§