সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সিরাত বিষয়ক বই প্রকাশে পাণ্ডুলিপি আহ্বান ইসলামী আন্দোলনের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য, ফাহিম ফারুকীকে আইনি নোটিশ ফরিদাবাদ মাদরাসার ৭০ সালা সম্মেলন শুরু আজ, পাগড়ি পাবেন ২০ হাজার ফুজালা পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি

‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের প্রধান শক্তি ছিল প্রচলিত রাজনৈতিক বলয়ের বাইরে থাকা তরুণ ছাত্র-জনতা। ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে তাদের মূল প্রত্যাশা ছিল রাষ্ট্রব্যবস্থার সংস্কার। কিন্তু বিএনপি ও জামায়াতের মতো প্রচলিত রাজনৈতিক শক্তিগুলো ক্ষমতার বলয়ে প্রবেশ করে সংস্কার থেকে সরে এসেছে, যা হতাশাজনক। এতে রাজনীতিকদের ওপর মানুষের অনাস্থা ও রাজনৈতিক দলগুলোর প্রতি অবিশ্বাস আরও বাড়বে।

শনিবার (১৭ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, রাজনৈতিক কাঠামো ও রাজনৈতিক সংস্কৃতির বাইরে থাকা মানুষেরা সীমাহীন সাহসিকতার সঙ্গে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিলেন। তাদের মূল লক্ষ্য ছিল রাষ্ট্রব্যবস্থার সংস্কার। কিন্তু প্রচলিত রাজনৈতিক শক্তিগুলো ক্ষমতার পরিমণ্ডলে প্রবেশের পর সেই লক্ষ্য থেকে সরে এসেছে। এটি দেশ, জাতি ও রাজনৈতিক দলগুলোর কারও জন্যই কল্যাণকর হবে না।

বিবৃতিতে হতাশা প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, ক্ষমতাসীন বিএনপির মুখপাত্র সালাহউদ্দিন আহমদের কথাবার্তায় রাজনীতিকদের ওপর থেকে মানুষের আস্থা উঠে যাচ্ছে। মানুষ এখন মনে করে, রাজনীতিকেরা নিজেদের স্বার্থে মিথ্যা বলেন এবং গণরায়কে উপেক্ষা করেন।

প্রধান বিরোধী দলের ভূমিকাও প্রত্যাশিত মানের নয় উল্লেখ করে তিনি বলেন, তাদের বিরোধিতা কেবল মৌখিক বিরোধিতা বলেই মনে হচ্ছে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, রাজনীতিকদের প্রতি মানুষের আস্থা ও রাজনৈতিক দলগুলোর প্রতি বিশ্বাস কমে যাওয়া উদ্বেগজনক। এ পরিস্থিতি থেকে উত্তরণে এখনো সময় আছে। তাই তিনি দ্রুত প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানান।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ