বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২২ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮


অসাধু চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন: গাজী আতাউর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

সরকার সমস্যা সমাধানের মূল কারণ অনুসন্ধান না করে দাম বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

তিনি বলেন, অধিকাংশ সমস্যাই অব্যবস্থাপনা, অদক্ষতা, সিন্ডিকেটবাজি ও চাঁদাবাজির কারণে সৃষ্টি হচ্ছে। সরকার এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ না নিয়ে দাম বাড়িয়ে সমস্যার সমাধান করতে চায়। এমন বাস্তবতায় জনগণের পকেট কাটা বন্ধ করতে হবে। অসাধু চক্রকে লালন না করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে রাজধানীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নিয়মিত বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, জনগণের ওপর একের পর এক মূল্যবৃদ্ধির বোঝা চাপিয়ে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। সমস্যার পেছনে থাকা অনিয়ম, সিন্ডিকেট ও চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা নেছার উদ্দিন ও শাহ ইফতেখার তারিক, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, মাওলানা লোকমান হোসাইন জাফরীসহ কেন্দ্রীয় নেতারা।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ