নিজস্ব প্রতিবেদক
আসন্ন জেলা কাউন্সিলকে সামনে রেখে মৌলভীবাজার জেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হয়েছে। আগামী ১৫ অক্টোবর দুপুর ২টায় জেলা জমিয়তের কাউন্সিল অনুষ্ঠিত হবে। কাউন্সিলকে গঠনতান্ত্রিক নিয়মে সম্পন্ন করতে ১৩ অক্টোবরের মধ্যে জেলার সব উপজেলা কাউন্সিল ও কমিটি গঠন প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী স্বাক্ষরিত এক সাংগঠনিক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়, দলীয় গঠনতান্ত্রিক নিয়মে জেলা কাউন্সিল সম্পন্ন করার লক্ষ্যে ১৩ অক্টোবরের মধ্যে জেলার অন্তর্গত সব উপজেলা কাউন্সিল ও কমিটি গঠন প্রক্রিয়া শেষ করতে হবে।
এ কার্যক্রম বাস্তবায়নে কেন্দ্রীয় আমেলা কর্তৃক দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় যুগ্মমহাসচিব মাওলানা ফয়জুল হাসান খাদিমানী, মাওলানা খলীলুর রহমান ও মাওলানা আবুল মালিক চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে সব সাংগঠনিক কার্যক্রম সম্পন্ন করে জেলা কাউন্সিল সফল করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশনায় আহ্বান জানানো হয়েছে।
আইও/