বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮


‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেছেন, সংগঠনের নেতাকর্মীদের ঢাকা মহানগরের প্রতিটি ওয়ার্ডের অলিগলিতে ছড়িয়ে পড়তে হবে। জনগণের মধ্যে শরিয়াহর পক্ষে জনমত গড়ে তুলতে হবে। ঢাকা মহানগর দক্ষিণের ওয়ার্ডগুলো থেকেই শরিয়াহর বিজয়ের সূচনা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ ফজলুল করীম মারুফ বলেন, সাংগঠনিক কার্যক্রমকে আরও বিস্তৃত করতে নেতাকর্মীদের তৃণমূল পর্যায়ে সক্রিয় হতে হবে। শুধু সভা-সমাবেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে মানুষের কাছে যেতে হবে এবং তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ গড়ে তুলতে হবে। প্রতিটি ওয়ার্ডে সংগঠনের কার্যক্রম শক্তিশালী করার পাশাপাশি জনগণের কাছে ইসলামী আন্দোলনের লক্ষ্য ও আদর্শ তুলে ধরতে হবে।

তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রে ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতার পরিবেশ প্রতিষ্ঠায় জনমত গড়ে তোলা প্রয়োজন। এ ক্ষেত্রে নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। জনগণের কাছে শরিয়াহভিত্তিক রাষ্ট্রব্যবস্থার ধারণা তুলে ধরে এর পক্ষে ব্যাপক জনমত সৃষ্টির আহ্বান জানান তিনি।

মহানগর দক্ষিণের ওয়ার্ডগুলোকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিয়ে মারুফ বলেন, প্রত্যেক ওয়ার্ডের নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় মানুষের সঙ্গে সম্পর্ক বাড়াতে হবে। সাধারণ মানুষের সমস্যা ও প্রত্যাশা জানতে হবে এবং তাদের পাশে দাঁড়াতে হবে। একই সঙ্গে সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি নৈতিক ও আদর্শিকভাবেও নিজেদের প্রস্তুত করতে হবে।

তিনি আরও বলেন, আদর্শভিত্তিক পরিবর্তনের জন্য দীর্ঘমেয়াদি সাংগঠনিক প্রস্তুতি প্রয়োজন। তাই ওয়ার্ড পর্যায় থেকে মহানগর পর্যন্ত সংগঠনের সব স্তরের নেতাকর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। জনগণের আস্থা অর্জন করতে হলে মানুষের সুখে-দুঃখে পাশে থাকার পাশাপাশি সংগঠনের আদর্শ ও নীতির প্রতি অবিচল থাকতে হবে।

সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, ওয়ার্ডভিত্তিক কর্মসূচি জোরদার এবং আগামী দিনের রাজনৈতিক কর্মকৌশল নিয়ে নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ