শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লক্ষ্মীপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত   সাবেক নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের প্রতিবাদ বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন ‘হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায় ন্যায়বিচারকে প্রশ্নবিদ্ধ করেছে’ লাউড স্পিকারে আজান নিষিদ্ধ করতে চায় ডেনমার্ক সরকার জায়নুল উলুম মাদরাসার নতুন মুহতামিম ও নির্বাহী মুহতামিম নির্বাচিত সহপাঠীর জানাজায় যেতে গিয়ে সড়কে প্রাণ গেল তরুণ আলেমের শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স ব্যবস্থাপনায় উচ্চপর্যায়ের কমিটি

ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

এবারের নির্বাচনে বড় সম্ভাবনা থাকলেও প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারেনি পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। এটা নিয়ে দলে রয়েছে নানা আলোচনা। তবে যেকোনো মূল্যে ঘুরে দাঁড়াতে চায় ইসলামী আন্দোলন। আর সে লক্ষ্যেই দল গুছিয়ে নতুন করে মাঠে নামতে চায় সংগঠনটি।

আগামীকাল শনিবার (২৭ জুন) অনুষ্ঠিত হবে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম মজলিসে শূরার বৈঠক। সেখানে বর্তমান কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে নতুন নেতৃত্ব গঠনের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। দলের মহাসচিব পদে পরিবর্তন আসতে পারে বলেও আভাস পাওয়া গেছে।

জানা গেছে, শূরার বৈঠকে বর্তমান কেন্দ্রীয় কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করা হতে পারে। একই সঙ্গে নায়েবে আমির, মহাসচিব, যুগ্ম মহাসচিব, সহকারী মহাসচিবসহ গুরুত্বপূর্ণ পদে নতুন দায়িত্বশীলদের নামও ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে।

দলের গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় কমিটির মেয়াদ দুই বছর। বর্তমান কমিটির মেয়াদ আগামী ডিসেম্বর পর্যন্ত থাকলেও গঠনতন্ত্রের বিধান অনুযায়ী আমির প্রয়োজনবোধে নির্ধারিত সময়ের আগেই কমিটি পুনর্গঠন করতে পারেন।

দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী মূল্যায়নে সাংগঠনিক পুনর্গঠনের প্রয়োজনীয়তা উঠে এসেছে। স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি যথাসময়ে সম্পন্ন করতে শুরার বৈঠকে পুনর্গঠনের বিষয়টি আলোচনা হবে। শুরা সদস্যদের মতামতের ভিত্তিতে দলের আমির চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ