বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

বিকেএমের গুলশান জোনের নাগরিক সমাবেশ সফল করতে প্রস্তুতি বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক-

জুলাই সনদ বাস্তবায়ন এবং বিভিন্ন জনগুরুত্বপূর্ণ দাবিতে আগামী ৩০ জুন অনুষ্ঠিতব্য বাংলাদেশ খেলাফত মজলিসের (বিকেএম) গুলশান জোনের নাগরিক সমাবেশ সফল করার লক্ষ্যে ভাটারা থানার উদ্যোগে মঙ্গলবার (২৩ জুন) রাতে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে সমাবেশের সার্বিক প্রস্তুতি, গণসংযোগ কার্যক্রম, প্রচার-প্রচারণা এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নেতৃবৃন্দ বলেন, জুলাই সনদের বাস্তবায়ন এবং জনগণের ন্যায্য দাবিদাওয়া তুলে ধরার ক্ষেত্রে এ নাগরিক সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা সমাবেশকে সফল করতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা জোরদার এবং ব্যাপক গণসংযোগের ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা জানান, নাগরিক সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরে মজলিস মাওলানা মামুনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তাঁর গুলশান জোনে আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সমাবেশকে সফল করতে ইতোমধ্যে বিভিন্ন পর্যায়ে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও তারা উল্লেখ করেন।

প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন রাজী, সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদ সিদ্দিকী, প্রচার সম্পাদক ও ভাটারা থানা সভাপতি মাওলানা নুরুল আলম কাসেমী, ভাটারা থানা সহ-সভাপতি মাওলানা কাউসার আলম, সাধারণ সম্পাদক মাওলানা আবুল খায়ের শরীফীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বৈঠকে বক্তারা আগামী ৩০ জুনের নাগরিক সমাবেশে সর্বস্তরের জনসাধারণ, শুভানুধ্যায়ী এবং দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ