বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক বিকেএমের গুলশান জোনের নাগরিক সমাবেশ সফল করতে প্রস্তুতি বৈঠক ইলমুল কিরাআতের পরীক্ষা নেওয়ার উদ্যোগ বেফাকের রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৩৭ কোটি টাকার চুক্তি

আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক-

ছাত্র জমিয়ত বাংলাদেশ, জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ শাখার নবনির্বাচিত দায়িত্বশীলদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) রাত ৯টায় আরজাবাদ মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন শাখা ছাত্র জমিয়তের সভাপতি মুফতি রহমতে এলাহী মুহাম্মদ আরমান। কর্মশালাটি যৌথভাবে পরিচালনা করেন সৈয়দ উমায়ের আহমাদ ও হাসিবুর রহমান।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া। বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুফতি আনোয়ার মাহমুদ, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মাওলানা শারফুদ্দীন ইয়াহইয়া কাসেমী এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মাওলানা সাইফুদ্দিন ইউসুফ ফাহিম।

বক্তারা সংগঠনের আদর্শ, লক্ষ্য-উদ্দেশ্য, সাংগঠনিক শৃঙ্খলা, দায়িত্বশীলদের করণীয় এবং নেতৃত্বের গুণাবলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তারা নবনির্বাচিত দায়িত্বশীলদের দক্ষ, আদর্শবান ও দায়িত্বশীল কর্মী হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

এ সময় আরও বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম ঢাকা মহানগর উত্তরের ছাত্রবিষয়ক সম্পাদক মাওলানা রিযওয়ানুর রহমান, যুব জমিয়ত ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মাওলানা মঈনুদ্দিন মানিক, ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি কাউসার আহমাদ এবং কলেজ-ভার্সিটি বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান ত্বকী।

কর্মশালায় নবনির্বাচিত দায়িত্বশীলদের সংগঠনের কার্যক্রমকে গতিশীল করা, শিক্ষার্থীদের মধ্যে আদর্শিক চেতনা জাগ্রত করা এবং সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও সম্প্রসারণের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ