বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুলিশের লাঠিচার্জে ৩০ শিক্ষার্থী আহত, দারুল আরকামের চার দফা দাবি উচ্চস্বরে গানের প্রতিবাদ প্রতিবাদ, পুলিশের লাঠিচার্জে দারুল আরকামের ৩০ শিক্ষার্থী আহত শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার পেলেন জুবায়ের রশীদ যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হওয়ার পথে আবদুল এল-সাইদ ইমাম-মুয়াজ্জিনদের ভাতায় ভাগ বসালেন জামায়াত নেতারা! সংসার ভাঙার আগে শতবার ভাবুন, সংশোধনেই সমাধান:  শায়খ আহমাদুল্লাহ আল-আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতি দিচ্ছে ইসরায়েল! দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের

ফরিদপুরের আলোচিত রাজনীতিবিদ মুফতি রায়হান জামিলের ইসলামী আন্দোলনে যোগদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ফরিদপুর প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন ফরিদপুরের আলোচিত রাজনীতিবিদ ও সমাজসেবক মুফতি রায়হান জামিল।

রোববার (১৯ জুলাই) রাতে ঢাকার পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে নেতৃবৃন্দের উপস্থিতিতে দলের লক্ষ্য, আদর্শ ও কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তিনি।

দলে যোগ দিয়ে মুফতি রায়হান জামিল বলেন, ‘দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ, জবাবদিহিতামূলক রাষ্ট্রব্যবস্থা গঠন এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি ইসলামী আন্দোলনের সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন।’ 

ফরিদপুর-৪ আসনসহ সমগ্র দেশের মানুষের কল্যাণে সততা, ন্যায়নীতি ও জনকল্যাণমূলক কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সময় ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ মুফতি রায়হান জামিলকে আন্তরিকভাবে স্বাগত জানান। তারা আশা প্রকাশ করেন, তার রাজনৈতিক অভিজ্ঞতা, সামাজিক গ্রহণযোগ্যতা ও জনসম্পৃক্ততা দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ফরিদপুর-৪ আসনে সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে মুফতি রায়হান জামিল ব্যাপক পরিচিতি লাভ করেছেন। গত বছরের ১৭ সেপ্টেম্বর ১০ টাকায় ইলিশ মাছ, ৩০ নভেম্বর ১ টাকা কেজি দরে গরুর গোশত এবং ১১ জুলাই ২ টাকা কেজি দরে চাল বিতরণের মতো ব্যতিক্রমী উদ্যোগ ব্যাপক আলোচনার জন্ম দেয়। এছাড়া গভীর রাতে অসহায় মানুষের বাড়ি বাড়ি এক বস্তা চাল ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার মানবিক উদ্যোগও সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ