মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিজাব পরার অনুমতি চেয়ে মুসলিম ছাত্রীর আবেদন খারিজ করল এলাহাবাদ হাইকোর্ট আজ বাদ মাগরিব চৌধুরীপাড়া মাদরাসায় ‘ফিরাকে বাতেলা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা যত্রতত্র দাওরায়ে হাদিস খোলার হিড়িক ও কিছু কথা সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য ‘সুখবর’ বুলবুল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি ইসলামী যুব আন্দোলনের ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা তৈরি করা হচ্ছে : তথ্য উপদেষ্টা স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে: সারজিস ‎জামিয়া কাসেম নানুতবী ঢাকায় দিনব্যাপী সিরাত কর্মশালা আজ সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মাদরাসা শিক্ষার কারিকুলাম যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার উদ্যোগ

‘আমিরে হেফাজতকে নিয়ে ইলিয়াসের কুরুচিপূর্ণ মন্তব্য অত্যন্ত নিন্দনীয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীকে নিয়ে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইনের আপত্তিকর ও অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, মুরাদনগর উপজেলা শাখা।

রোববার (১৯ জুলাই) বিকেলে উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মাহবুবুর রহমান এবং সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান আল মুজাফফার স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, প্রবাসে অবস্থান করে সস্তা জনপ্রিয়তা অর্জন এবং উদ্দেশ্যপ্রণোদিত এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে ইলিয়াস হোসাইন সামাজিক যোগাযোগমাধ্যমে হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীকে নিয়ে কটাক্ষমূলক ব্যঙ্গচিত্র ও কুরুচিপূর্ণ মন্তব্য প্রচার করছেন, যা অত্যন্ত নিন্দনীয় এবং দায়িত্বজ্ঞানহীন।

তারা বলেন, দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানের আস্থার প্রতীক ও আধ্যাত্মিক অভিভাবককে নিয়ে এ ধরনের ধৃষ্টতাপূর্ণ আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং ধর্মপ্রাণ মানুষ তা কখনো মেনে নেবে না।

বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকতার নামে ইলিয়াস হোসাইনের অপপ্রচার, কটূক্তি ও উসকানিমূলক মন্তব্য সমাজে বিভ্রান্তি ও বিরূপ পরিস্থিতি সৃষ্টি করতে পারে। তাই অবিলম্বে এসব আপত্তিকর মন্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।

অন্যথায় দেশের ধর্মপ্রাণ মুসলমানরা এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে কঠোর প্রতিরোধ গড়ে তুলবেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ