বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ।। ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
রামিসার খুনির ফাঁসি জনসম্মুখে কার্যকরের দাবিতে ছাত্রী মজলিসের বিক্ষোভ ফরিদপুর জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন শরিয়াহ আইনে ধর্ষক ও খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি কোরবানির চামড়া সংগ্রহ নিয়ে নারায়ণগঞ্জের মাদরাসাগুলোর আলটিমেটাম গরু-মহিষ কুরবানি করব, কেউ আটকাতে পারবে না: মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী কওমি পড়ুয়াদের ঈদ ও প্রচলিত চামড়া কালেকশন ঈদের ছুটিতে লেনদেন স্বাভাবিক রাখতে নতুন নির্দেশনা হারামাইনে কাল জুমার খুতবা দেবেন যাঁরা হেফাজতে বিভক্তি নয়, ঐক্যই সময়ের দাবি: আবদুর রব ইউসুফী ‘লক্ষ্যমাত্রার চেয়েও ৪ শতাংশ বেশি টিকা কভারেজ সম্পন্ন’ 

হেফাজতে বিভক্তি নয়, ঐক্যই সময়ের দাবি: আবদুর রব ইউসুফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী বলেছেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর মধ্যে বিভক্তি কোনোভাবেই কাম্য নয়; বরং সংগঠনটির ঐক্য বজায় রাখাই বর্তমান সময়ের সবচেয়ে বড় প্রয়োজন।

বৃহস্পতিবার (২১ মে) দেওয়া এক বিবৃতিতে মাওলানা ইউসুফী বলেন, শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (রহ.)-এর হাতে গড়া এই দীনি সংগঠনের মধ্যে বিভক্তি সৃষ্টি হলে তা সংগঠনের শক্তিকে দুর্বল করবে এবং লক্ষ্য অর্জনে প্রতিবন্ধকতা তৈরি করবে।

তিনি বলেন, রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে মতপার্থক্য থাকা স্বাভাবিক হলেও হেফাজতের লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে একমত ব্যক্তিদের মধ্যে বিভাজন সংগঠনের কার্যকারিতা নষ্ট করবে। বর্তমানে হেফাজতে ইসলাম একটি অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মাওলানা ইউসুফী দাবি করেন, আওয়ামী লীগ সরকারের সময় সংগঠনটি প্রায় ব্যর্থ প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। এমনকি অন্তর্বর্তী সরকারের সময়েও কার্যকর কর্মসূচির পরিবর্তে ‘ফটোসেশনকেন্দ্রিক’ কর্মকাণ্ডেই সন্তুষ্টি প্রকাশ করতে দেখা গেছে।

তিনি আরও বলেন, যদি হেফাজতের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের আন্তরিকতা থাকে, তাহলে নিয়মতান্ত্রিকভাবে কমিটি পুনর্গঠন করে যোগ্য ও উপযুক্ত ব্যক্তিদের দায়িত্বে আনতে হবে। পাশাপাশি সংগঠনের দাবিগুলো আদায়ে সুস্পষ্ট কর্মপন্থা নির্ধারণ করাও জরুরি।

বিবৃতির শেষাংশে মাওলানা আবদুর রব ইউসুফী আশা প্রকাশ করেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ যেন কোনো ব্যক্তি বা গোষ্ঠীস্বার্থ বাস্তবায়নের হাতিয়ারে পরিণত না হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ