বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ।। ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ৪ জিলহজ ১৪৪৭


মাওলানা ইমরান হুসাইন হাবিবী আইসিইউতে ভর্তি, দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সেবামূলক প্রতিষ্ঠান পিসবের পরিচালক এবং মানবসেবায় নিবেদিতপ্রাণ মাওলানা ইমরান হুসাইন হাবিবী গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘদিন ধরে তীব্র জ্বর, মাথাব্যথা ও শারীরিক দুর্বলতায় ভোগার পর পরীক্ষায় তাঁর রক্তে মারাত্মক সংক্রমণ (ব্লাড ইনফেকশন) ধরা পড়ে। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তাকে আইসিইউতে রাখা হয়েছে।

পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম দিকে ধারণা করা হয়েছিল তিনি সাইনাসজনিত সমস্যায় আক্রান্ত হয়েছেন। তবে সর্বশেষ ব্লাড টেস্টে রক্তে সংক্রমণের বিষয়টি নিশ্চিত হয়।

জানা যায়, সম্প্রতি বান্দরবান সফরকালে পোকার কামড়ে আক্রান্ত হওয়ার পর বিষয়টি গুরুত্ব সহকারে চিকিৎসা করা হয়নি। পরবর্তী সময়ে সেখান থেকেই সংক্রমণ ছড়িয়ে পড়ে বলে ধারণা করছেন চিকিৎসকরা।

বর্তমানে তাঁর অক্সিজেন লেভেল ও রক্তচাপ কমে যাওয়ায় চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করেছেন। রোগীর শারীরিক অবস্থার কারণে আপাতত কাউকে সাক্ষাতের অনুমতি দেওয়া হচ্ছে না।

মাওলানা ইমরান হোসেন হাবিবীর দ্রুত সুস্থতার জন্য পরিবার, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীরা দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ