রবিবার, ১২ জুলাই ২০২৬ ।। ২৮ আষাঢ় ১৪৩৩ ।। ২৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রামের বন্যায় ঘরহারা ৩০০ পরিবারকে ঘর করে দেবে আস-সুন্নাহ জোট মানে নীরব সমর্থন নয়, সরকার ভুল করলে প্রতিবাদ করব: জমিয়ত মহাসচিব দাওরায়ে হাদিসের ‘তাকরির’ বিষয়ে আল-হাইআতুল উলয়ার জরুরি নির্দেশনা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রংপুরের খতমে নবুওয়ত সম্মেলন স্থগিত মধ্যরাতের মধ্যে ঢাকাসহ ২০ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন মহাসচিব, পুনর্বাসনে রাষ্ট্রকে দায়িত্ব নেওয়ার আহ্বান সরকারকে বন্যা দুর্গতদের পাশে ত্রাণ নিয়ে দাঁড়ানোর আহ্বান হেফাজতের ‘বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব’ হাফেজিয়া বোর্ড গঠনের উদ্যোগ থেকে বিরত থাকুন: কওমি মাদরাসা শিক্ষক পরিষদ কাতারের সাবেক আমিরের ইন্তেকালে পীর সাহেব চরমোনাইয়ের শোক

‘নৈতিক ও মূল্যবোধ শিক্ষার অভাবে দেশে অপরাধ প্রবণতা বেড়েই চলছে’  

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত মাওলানা সভাপতি আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, নৈতিক ও মূল্যবোধ শিক্ষার অভাবে দেশে অপরাধ প্রবণতা বেড়েই চলছে। মাদকাসক্ত ও কিশোর গ্যাংয়ের মত অপরাধ ছড়িয়ে পড়ছে। ভয়াবহ অপরাধ খুন, ধর্ষণ, নারী নির্যাতনের মত ঘটনা অহরহ হচ্ছে। অপরদিকে মাদকের টাকার জন্য বাবা-মাকে হত্যার মত ঘটনাও ঘটছে। এমতাবস্থায় নৈতিক ও ইসলামী শিক্ষাকে শিক্ষার সকলস্তরে বাধ্যতামূলক করতে হবে। সেইসাথে নৈতিক শিক্ষার জন্য ধর্মীয় নেতাদের সংস্পর্শ ও ধর্মীয় আলোচনার ব্যবস্থা করতে হবে। প্রাইমারী শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষক নিয়োগ করতে হবে।

মঙ্গলবার (১৯ মে) বিকেলে পুরানা পল্টনস্থ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, রাষ্ট্র সংষ্কারে গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। গণভোটের রায় বাস্তবায়িত হলে অনেকাংশে দুর্নীতি বন্ধ হবে, বিচার ব্যবস্থা ফিরে পাবে আপন অস্তিত্ব।

ঢাকা মহানগর দক্ষিণ সাংগঠনিক সম্পাদক মাওলানা কেএম শরীয়াতুল্লাহর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, আলহাজ্ব এম এইচ মোস্তফা, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, অর্থ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম খোকন, দপ্তর সম্পাদক ফজলুল হক মৃধা, গোলামুর রহমান আজম, মো. আবদুর রহমান, গাজী নাজিমুদ্দিন প্রমুখ। 

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ