বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’ 

বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন মহাসচিব, পুনর্বাসনে রাষ্ট্রকে দায়িত্ব নেওয়ার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাদুর্গত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করেছেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে রাষ্ট্রকে কার্যকর দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন।

শনিবার (১২ জুলাই) তিনি চট্টগ্রামের বাঁশখালীর দুর্যোগকবলিত পশ্চিম চাম্বল ইউনিয়নের ডিপুটি ঘোনা এলাকায় বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি বাঁশখালী ও সাতকানিয়ার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং জরুরি সহায়তা পৌঁছে দেন।

পরিদর্শন শেষে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বন্যায় মানুষের দুর্ভোগ ও ক্ষয়ক্ষতির পরিমাণ অত্যন্ত উদ্বেগজনক। এত বড় ক্ষতি কাটিয়ে ওঠা অনেক পরিবারের পক্ষে রাষ্ট্রীয় সহযোগিতা ছাড়া সম্ভব নয়। বহু পরিবারকে নতুন করে ঘর-সংসার গড়ে তুলতে হবে। তাই বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে সরকারকে আরও সক্রিয়, আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, শুধু ত্রাণ বিতরণ করলেই দায়িত্ব শেষ হয় না। বাংলাদেশ ভাটির দেশ হওয়ায় বন্যা একটি প্রাকৃতিক বাস্তবতা। তবে ক্ষয়ক্ষতি কমাতে সরকারের প্রস্তুতি, নদী ব্যবস্থাপনা ও বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থায় কোনো ঘাটতি রয়েছে কি না, তা গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করতে হবে। বন্যার বাস্তবতা বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণেরও আহ্বান জানান তিনি।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাজকল্যাণ বিভাগের প্রধান আলহাজ আব্দুর রহমান, কেন্দ্রীয় উপদেষ্টা আলহাজ জান্নাতুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণের সভাপতি মাওলানা মুজাহিদ সগীর আহমদ চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ