বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’ 

ইরানের ওপর হামলা গোটা দুনিয়াকে হুমকিতে ফেলে দিয়েছে: জমিয়ত মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, পবিত্র রমজান মাসে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক সামরিক হামলার ঘটনায় আমরা গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করছি। পবিত্র রমজান মাস মুসলিম উম্মাহর জন্য সংযম, আত্মশুদ্ধি ও শান্তির মাস। এমন একটি সময়ে কোনো সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের পরিপন্থীভাবে সামরিক হামলা চালানো মানবিক মূল্যবোধ ও বৈশ্বিক শান্তির পরিপন্থী। এ হামলা গোটা দুনিয়াকে চরম হুমকিতে ফেলে দিয়েছে।

রোববার (৮ মার্চ) রাজধানীর পুরানা পল্টনস্থ জমিয়ত মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

জমিয়ত ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মুফতি মাহবুবুল আলমের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

প্রধান অতিথির বক্তব্যে জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, এ ধরনের একতরফা সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও বিশ্বশান্তির জন্য হুমকি সৃষ্টি করে। সংঘাত ও সহিংসতার পরিবর্তে কূটনৈতিক সংলাপ, পারস্পরিক সম্মান এবং আন্তর্জাতিক আইন মেনে চলার মাধ্যমেই সংকটের শান্তিপূর্ণ সমাধান সম্ভব।

আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা শেখ মুজিবুর রহমান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জল হক আজিজ,কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি মাহবুবুল আলম, দফতর সম্পাদক মাওলানা হেদায়েতুল ইসলাম, নগর দক্ষিণের সহ-সভাপতি  মাওলানা শিব্বির আহমদ, মুফতি নুরুল আলম ইসহাকী, মাওলানা বোরহান উদ্দিন, মাওলানা এখলাছুর রহমান রিয়াদ, মাওলানা মুফাজ্জল ইবনে মাহফুজ, ছাত্র জমিয়ত সভাপতি রিদ‌ওয়ান মাযহারী, সাধারণ সম্পাদক সাদ বিন জাকির প্রমুখ।

জমিয়ত ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জাতিসংঘসহ সংশ্লিষ্ট সকল সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে এ ধরনের হামলা বন্ধে উদ্যোগ গ্রহণ করে এবং আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্বের প্রতি সম্মান নিশ্চিত করে।

পবিত্র রমজানের এই সময়ে আমরা বিশ্বজুড়ে শান্তি, ন্যায়বিচার ও মানবতার পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ