রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

ঢাকা-১৩ আসনে রিকশা প্রতীকের নির্বাচনী তৎপরতা পরিদর্শন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা-১৩ আসনের নির্বাচনী তৎপরতা পরিদর্শন করেছে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির একটি টিম। রোববার (২৫ জানুয়ারি) বাদ এশা টিমের সদস্যরা পরিদর্শনে যান।  

বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা ইউসুফ আশরাফ এর নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মাওলানা তোফাজ্জল হুসাইন মিয়াজী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদ, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান ও খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য আশরাফুল ইসলাম সাদ। 

কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটিকে আসনের বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ঢাকা-১৩ এর নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী নির্বাচনী তৎপরতা সম্পর্কে ধারণা দেন।

প্রসঙ্গত, ঢাকা-১৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ১১ দলীয় জোটের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ