রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী আদ্-দ্বীনের শিক্ষার্থীদের ও ইন্টার্ন চিকিৎসকদের অন্য হাসপাতালে যুক্ত করার নির্দেশ বজ্রপাতে মাদরাসার শিক্ষকসহ মৃত্যু ২ জামিন পেলেন মুফতি আমির হামজা নারীদের জন্য দেড় হাজার শয্যার দুই বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা সরকারের কওমি শিক্ষাধারায় যে সংকট বাড়ছে সৈয়দ জাফর ছাদেক রহ.: মানুষ ও মানবতার আশ্রয় মিরপুরে সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ৩ মাদরাসা শিক্ষার্থী

সিলেট-৫ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন জমিয়ত সভাপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেট-৫ (কানাইঘাট–জকিগঞ্জ) আসনে বিএনপি জোটের মনোনীত প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে তিনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাঁর সঙ্গে জমিয়ত ও বিএনপি জোটের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএনপি জোটের প্রার্থী হিসেবে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নামলেও মাওলানা উবায়দুল্লাহ ফারুক নিজ দলের প্রতীক ‘খেজুর গাছ’ নিয়ে নির্বাচন করবেন।

মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাঁকে আসনের একজন হেভিওয়েট প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।

মনোনয়ন দাখিলের পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, ইসলামি মূল্যবোধ রক্ষা এবং কানাইঘাট–জকিগঞ্জের সার্বিক উন্নয়নই তাঁর রাজনীতির মূল লক্ষ্য। তিনি এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ