বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

সিলেট-৩ আসনে চমক, রিকশা প্রতীকের প্রার্থী হলেন মুসলেহ উদ্দীন রাজু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশেষ প্রতিনিধি

এবারের নির্বাচনে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে বড় চমক আসছে। জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত আট দলের একক প্রার্থী হচ্ছেন মাওলানা মুসলেহ উদ্দীন রাজু। তিনি বরেণ্য বুজুর্গ আল্লামা নূরউদ্দিন আহমদ গহরপুরী রহ.-এর একমাত্র সাহেবজাদা। জামিয়া হোসাইনিয়া গহরপুরের মুহতামিম এবং কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহসভাপতি। 

মাওলানা মুসলেহ উদ্দীন রাজু প্রার্থী হচ্ছেন বাংলাদেশ খেলাফত মজলিস থেকে। শনিবার (৬ ডিসেম্বর) দলটির আমির মাওলানা মামুনুল হক জামিয়া গহরপুরের মাঠে আয়োজিত উলামা ও সুধী সমাবেশে মাওলানা মুসলেহ উদ্দীন রাজুকে আনুষ্ঠানিকভাবে রিকশা প্রতীকের প্রার্থী ঘোষণা করেন। বাংলাদেশ খেলাফত মজলিস এই আসনটি আট দল থেকে ছাড় পাবে বলে জোরালো আশা করছে।

সমাবেশে মাওলানা মামুনুল হক আল্লামা নূরউদ্দীন গহরপুরী রহ.-এর স্মৃতিচারণ করে এই মাটিকে ইসলামের ঘাঁটি হিসেবে পরিণত করতে উপস্থিত উলামা ও তলাবাদের প্রতি আহ্বান জানান। মাওলানা মুসলেহ উদ্দীন রাজুকে এই অঞ্চলের মানুষ বিপুল ভোটে বিজয়ী করবে বলে আশা প্রকাশ করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির।

সভাপতির বক্তব্যে মাওলানা মুসলেহ উদ্দীন রাজু জানান, তার রাজনীতিতে আসা কিংবা নির্বাচনের কোনো ইচ্ছা ছিল না। আলেম-উলামা ও ইসলামপন্থীদের বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করে এলাকাবাসীর পরামর্শে অবশেষে তিনি সম্মত হয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সিলেট-৩ আসনে বিএনপি ইতোমধ্যে এম এ মালেককে ধানের শীষের প্রার্থী ঘোষণা করেছে। এর বাইরে জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলনের প্রার্থীও ঘোষণা করা হয়েছে। তবে আট দলের আসন সমঝোতার আলোচনা শেষ পর্যায়ে রয়েছে। সেখানে এই আসনটি মাওলানা মামুনুল হকের দল বাংলাদেশ খেলাফত মজলিস ছাড় পাবে বলে সবুজ সংকেত পেয়েছে। ফলে পূর্বে ঘোষিত নিজেদের প্রার্থীকে বাদ দিয়ে মাওলানা মুসলেহ উদ্দীন রাজুকে প্রার্থী করার সিদ্ধান্ত নেয়।

মাওলানা মুসলেহ উদ্দীন রাজু প্রায় ২০ বছর ধরে জামিয়া গহপুরের মুহতামিমের দায়িত্ব পালন করছেন। তিনি বেফাকুল মাদারিসের সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সাল থেকে তিনি কওমি মাদরাসার ঐক্যবদ্ধ প্লাটফর্মটির সহসভাপতির দায়িত্ব পালন করে আসছেন। মাওলানা শাহ আহমদ শফী রহ., মাওলানা আজহার আলী আনোয়ার শাহ, মাওলানা আশরাফ আলী এবং বর্তমান সভাপতি মাওলানা মাহমূদুল হাসানসহ বেফাকের মুরব্বিদের বিশেষ স্নেহধন্য তিনি। প্রতিষ্ঠানটির উন্নয়ন-অগ্রগতিতে তার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।

সিলেটের তরুণ প্রভাবশালী আলেমদের মধ্যে মাওলানা রাজুর নাম শীর্ষে রয়েছে। তিনি ছাত্রজীবনে ছাত্র মজলিসের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও পরবর্তী সময়ে রাজনীতিতে যুক্ত হননি। এতে সব দল-মতের মানুষের কাছে তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, তরুণ এই প্রভাবশালী আলেমকে প্রার্থী করলে আসনটিতে আট দলের পক্ষে নির্বাচনি বৈতরণী পার হওয়া অনেকটা সহজ হবে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ