বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

মুন্সিগঞ্জ-২ আসনে কে. এম. বিল্লালের মোটরসাইকেল শোডাউন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুন্সিগঞ্জ-২ (লৌহজং–টঙ্গিবাড়ি) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী কে. এম. বিল্লাল হোসাইনের উদ্যোগে শুক্রবার (৫ ডিসেম্বর) মাওয়া বাজার থেকে টংগীবাড়ি যশলং পর্যন্ত বিশাল মোটর শোডাউন অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় উপজেলা ও ইউনিয়ন থেকে আগত হাজারো নেতাকর্মী মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহন নিয়ে অংশগ্রহণ করেন। শোডাউনটি মাওয়া (কালিখোলা মাঠ) থেকে শুরু হয়ে লৌহজং ও টংগীবাড়ি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কামারখাড়া বাজার হয়ে প্রার্থীর নিজ বাড়িতে গিয়ে সমাপ্ত হয়।

শোডাউন শেষে সংসদ সদস্য প্রার্থী কে. এম. বিল্লাল হোসাইন অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আজকের এই মোটর শোডাউন ও জনসমাগম প্রমাণ করে যে মুন্সিগঞ্জ-২ (লৌহজং–টংগীবাড়ি) আসনের মানুষ ইসলামী শক্তিকে ক্ষমতায় দেখতে প্রস্তুত। আপনাদের সহযোগিতায় আমরা বিজয়ী হতে পারলে ভবিষ্যতে শান্তিপ্রিয় মুন্সিগঞ্জ গঠন এবং উন্নয়নমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবো।’

ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা দায়িত্বশীল ও স্থানীয় নেতৃবৃন্দ জানান, এই মোটর শোডাউনের উদ্দেশ্য ছিল স্থানীয় জনগণের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, সাংগঠনিক কার্যক্রমে সমন্বয় জোরদার করা এবং এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে সরাসরি ধারণা লাভ করা। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ