রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

 ধর্মের নামে বাংলাদেশে আর রাজনীতি করা চলবে না: জয়নুল আবদিন ফারুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, যে মুহূর্তে বাংলাদেশ একটি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই একটি রাজনৈতিক দল— যারা ৫৫ বছর আগে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, যারা মায়ের বুক খালি করেছিল, আজকে আবার তারা ধর্মের নামে আমাদের মা-বোনদের ঘরে ঘরে গিয়ে বলছে, অমুক মার্কায় ভোট দিলে বেহেশত যাবেন।

সোমবার (১ ডিসেম্বর) বিকালে নোয়াখালী সেনবাগ উপজেলার কুতুবের হাট-বাজারে বেগম খালেদা জিয়ার জন্য এক দোয়ার অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

 তিনি বলেন, এ ধরনের কথা ইসলাম ধর্মের সত্য কথা নয়। ইসলাম ধর্ম এমন একটি ধর্ম, যা বিশ্বের দরবারে শ্রেষ্ঠ ধর্ম। তাই ধর্মের নামে বাংলাদেশে আর রাজনীতি করা চলবে না।’

তিনি আরও বলেন, ‘কারণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল অস্ত্র হাতে যুদ্ধ করেছে এমন নেতা এখানে আছেন। আমরা অনেক মুক্তিযোদ্ধা আছি, আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আমরা চাই স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ সব ক্ষেত্রে মানুষ যেন সচ্ছলভাবে জীবন যাপন করতে পারে।’

জয়নুল বলেন, ‘আগামীতে যারা ধর্মের নামে ব্যবসা করছে, তাদের রুখতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যের ভিত্তিতে গড়ে তুলুন। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, আপনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দিন।’

তিনি বলেন, ‘কেউ আমাকে পছন্দ করুক বা না করুক, আমি মনে করি শহীদ জিয়ার ধানের শীষ প্রতীক নিয়ে যিনিই আসবেন, তাকে ভোট দেয়া আমাদের কর্তব্য। আমাদের মধ্যে হয়তো মতপার্থক্য থাকতে পারে, নেতৃত্বের গুণাগুণ নিয়ে ভিন্নতা থাকতে পারে, কিন্তু ধানের শীষ নিয়ে কোনো আপস নেই।’

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ