রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

‘সুন্নাত অনুসরণ ছাড়া খাঁটি মুসলমান হওয়া সম্ভব নয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুরআন ও হাদিসের হুকুম আহকাম পুরোপুরি পালন এবং সত্যিকার মুসলমান হিসেবে জীবনযাপন করতে হলে নবী করীম (সা) এর  মাদানী জীবনে রাষ্ট্র পরিচালনা এবং খোলাফায়ে রাশেদার ৩০ বছরের খেলাফতের সুন্নাত অনুসরণে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, এছাড়া বিকল্প কোনো পথ নেই। শিক্ষাব্যবস্থার সর্বস্তরে ইসলামের শিক্ষা ও আদর্শের প্রতিফলন এবং বিচার ব্যবস্থায় শরিয়া আইন চালু করার মাধ্যমে সহজে এ লক্ষ্য অর্জন করা সম্ভব। এর জন্য প্রয়োজন ওলামায়ে কেরাম ও ইসলামি  নেতৃবৃন্দের অবিচল সিদ্ধান্ত এবং সর্বাত্মক গণজাগরণ।

শনিবার (২৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাব জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত ইসলামী ঐক্য আন্দোলনের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

‘ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন’ এই প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আন্দোলনের আমির ড. মুহাম্মদ ঈসা শাহেদী। সংগঠনের সেক্রেটারি জেনারেল ড. এনামুল হক আজাদের সঞ্চালনায় উকাত সভায় আলোচনায় অংশ নেন  প্রফেসর ড. শাহ মুহাম্মদ আবদুর রহীম সভাপতি ইসলামিক স্টাডিজ ফোরাম, ইসলামী ওয়াক্ত আন্দোলনের নায়েবে আমীর ড. এ কে এম মাহবুবুর রহমান, মাওলানা ইসমাইল ফারুক, অধ্যক্ষ এস এম আব্দুল হামিদ, অধ্যক্ষ রফিকুল ইসলাম খান, ড. মুহাম্মদ ইসমাইল হোসেন, ড হাফেজ লোকমান হাকিম, কাজী আবু বকর সিদ্দিক, মাওলানা মাহফুজুর রহমান, কাজী আবুল খায়ের মহাসচিব বাংলাদেশ মুসলিম লীগ, জনাব মাওলানা আবদুল আহাদ নূর, আহবায়ক বিএনজিপি, জনাব আবুল কাশেম মজুমদার, চেয়ারম্যান বাংলাদেশ ইনসাফ পার্টি, ড. মাও. মুহা: নজরুল ইসলাম, তারবিয়্যাত সম্পাদক ইসলামী ঐক্য আন্দোলন।

সভাপতির ভাষণে ড. মুহাম্মদ ঈসা শাহেদী বলেন, আমরা আল্লাহ ও রাসূলের হুকুম ও ফরজ ইবাদত হিসেবে নামাজ রোজা হজ জাকাত পালন করি; কিন্তু ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত না থাকায় কুরআন ও হাদিসের অপর নির্দেশাবলী যেমন চুরি ডাকাতি জেনা-ব্যভিচার হত্যা মদ্যপান প্রভৃতির হুদুদ বা দন্ডবিধির হুকুম আমরা পালন করছি না। যার পরিণতিতে সমাজে পাপাচার ও দুর্নীতির সয়লাব বয়ে যাচ্ছে । এর দায় থেকে আখেরাতেও আমরা মুক্তি পাব না।

তিনি আরো বলেন, সঠিক নেতৃত্ব দিতে পারলে জনগণ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে, যেভাবে ২০১৩ সালে শাহবাগী নাস্তিকদের বিরুদ্ধে হেফাজতে ইসলামের ডাকে শাপলা চত্বরে প্রথম ধাপে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছিল।

তিনি বলেন, কুরআন নির্দেশিত সৎ কাজের আদেশ দান ও অসৎ কাজে বাধা দানের মুক্ত পরিবেশ সৃষ্টি ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দায়িত্ব কোনো আলেম, ইসলামী দল বা শ্রেণীবিশেষের জন্য নির্দিষ্ট নয়, বরং ক্ষমতাশীন বা ক্ষমতাহীন প্রত্যেক মুসলমানের উপর এই দায়িত্ব অর্পিত। ড. ঈসা শাহেদী দেশের বৃহত্তর জনগোষ্ঠী মুসলমানদের ধর্ম বিশ্বাস নিয়ে ব্যঙ্গ বিদ্রুপকারী বিকৃত যৌনাচারী বাউল সাম্প্রদায়ের উচ্ছৃঙ্খলতা কঠোর হস্তে দমন করার জন্য আইন প্রনয়ণ ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহবান জানিয়ে বলেন, অন্যথায় জনরোষের বিস্ফোরণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

সভায় ইসলামী ঐক্য আন্দোলনের প্রতিষ্ঠাতা মাওলানা আবদুর রহীম (র) ও অন্যান্য মরহুম নেতাদের মাগফিরাত এবং উম্মাহর ঐক্যবদ্ধ শক্তির পুনরুজ্জীব কামনা করে মোনাজাত করা হয়।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ