রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

বাউফল ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

‘‘জুলাই শহীদদের স্মরণে’’ বাউফল ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার (২৮ নভেম্বর) দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পিং কার্যক্রম পরিচালিত হয়। সকালে বাউফল উপজেলার কাগজীরপুল ইবনে সিনা আউটডোর হেলথ কেয়ার সেন্টারে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান (পটুয়াখালী-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী) ড. শফিকুল ইসলাম মাসুদ।

ডা. জাকারিয়া ফারহানার নেতৃত্বে ৭ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি টিম স্থানীয় দরিদ্র-অসহায় সহস্রাধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করেন। এছাড়াও সেবা গ্রহিতাদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা -নিরিক্ষা এবং ঔষধ বিনামূল্যে সরবরাহ করা হয়।

উদ্বোধনী সভায় প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, স্বাস্থ্য সেবা মানুষের মৌলিক অধিকারের অন্যতম একটি। মৌলিক অধিকার রাষ্ট্র কর্তৃক নিশ্চিত করার বিধান থাকলেও বিগত সময়ে যারা ক্ষমতায় বসেছে তারা কেউ জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করেনি। এখন আবার তারা জনগণকে প্রতিশ্রুতি দিচ্ছে, স্বপ্ন দেখাচ্ছে তারা ক্ষমতায় গেলে এই করবে-সেই করবে! আসলে তারা দুর্নীতি-চাঁদাবাজি-আর সন্ত্রাসী ছাড়া কিছুই করবে না। তিনি উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বলেন, অতীতে যারা এবং যাদের দল ক্ষমতায় ছিল তারা এবার ভোট চাইতে গেলে আগে জিজ্ঞেস করবেন ক্ষমতায় থাকাকালীন আমাদের জন্য, দেশের জন্য কি করছো?- এই প্রশ্নের জবাব ছাড়া ভোট না দিতে তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জামায়াতে ইসলামী কখনো ক্ষমতায় বসেনি। কিন্তু জনগণের যেকোন প্রয়োজনে সবার আগে, সবখানে জামায়াতে ইসলামী ছিল, আছে এবং থাকবে। ৩১ দফা নয় জামায়াতে ইসলামীর এক দফার অঙ্গিকার, ‘‘জামায়াত ক্ষমতায় গেলে সবার আগে মানুষের মৌলিক অধিকার রাষ্ট্র কর্তৃক নিশ্চিত করা হবে”। বাংলাদেশের গর্বিত নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছ থেকে নিজের মৌলিক অধিকার বুঝে নিতে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দিতে তিনি স্থানীদের প্রতি আহ্বান জানান।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ