রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

দেশের বর্তমান পরিস্থিতিতে ঐক্যের বিকল্প নেই: শায়খে চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে মুসলমানদের ঐক্যের কোনো বিকল্প নেই। ইহকাল ও পরকালের একমাত্র শান্তির পথ হচ্ছে ইসলাম। তাই ইসলামি হুকুম মেনে জীবন পরিচালনা করা উচিত, তাহলে ইহকাল ও পরকালে শান্তি সুনিশ্চিত।

সোমবার (১৭ নভেম্বর) রাত ১০টায় উপজেলা মুজাহিদ কমিটি ও কারিমীয়া সাখাওয়াতীয়া মাদরাসার আয়োজনে উপজেলা পরিষদ মাঠে ৫ দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তাফসির মাহফিলে বিশেষ অতিথি ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২৪ ঝালকাঠি-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাতপাখা মার্কার প্রার্থী মাওলানা হাফেজ ক্বারী ইব্রাহিম আল হাদী। বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থিত এমপি প্রার্থী ড. ফয়জুল হক।

মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি ও বাংলাদেশ মুজাহিদ কমিটি উপজেলা শাখার ছদর ইঞ্জিনিয়ার মাওলানা আহছান উল্লাহ খানের সভাপতিত্বে তাফসির মাহফিলে বয়ান করেন মাওলানা মুফতি ইমদাদুল হক আরেফি, মাওলানা মুফতি ক্বারী মুহাম্মদ মুসা বিন কাসেমী, মাওলানা মুহাম্মদ আমিনুল ইসলাম নেছারী, মাওলানা মুহাম্মদ নিজামুল হক, মাওলানা মুফতি রফিকুল ইসলাম আশ্রাফী, মাওলানা মুফতী শহীদুল ইসলাম, মাওলানা মুফতী মুহাম্মদ আব্দুল কুদ্দুস প্রমুখ।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ