সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

দলীয় সূত্র জানায়, ত্রয়োদশ নির্বাচন ঘিরে মনোনয়ন–সংক্রান্ত অস্থিরতা, বিভিন্ন জেলায় বিক্ষোভ ও অসন্তোষের পরিস্থিতি, সাংগঠনিক দুর্বলতা—এসব বিষয় আজকের আলোচনায় গুরুত্ব পাবে। পাশাপাশি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত ফাঁসির রায়ও আজকের বৈঠকের আলোচনায় প্রাধান্য পাবে।

বৈঠক শেষ হওয়ার পর দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্রিফিং দেওয়া হতে পারে বলে জানা গেছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ