রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

বড়লেখায় বাংলাদেশ খেলাফত মজলিসের সংবর্ধনা ও কর্মী-সুধী সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে এক সংবর্ধনা ও কর্মী-সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার ১৫ নভেম্বর স্থানীয় একটি রেস্টুরেন্টে এর আয়োজন করা হয়।
 
বাংলাদেশ খেলাফত মজলিস বড়লেখা উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা শফিকুল ইসলাম সিদ্দিকী। সভাটি যৌথভাবে পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল বাছিত এবং সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ শাকিল আহমেদ।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহসিনুল হাসান, মৌলভীবাজার জেলা সভাপতি শাইখুল হাদীস মুফতী হাবিবুর রহমান ক্বাসেমী, জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দীন, সিলেট মহানগর নেতা শিহাবুল ইসলাম, জুড়ী উপজেলা সভাপতি মাওলানা বশির আহমদ, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের জেলা সভাপতি হুসাইন আব্দুল আউয়াল, যুব মজলিসের জুড়ী উপজেলা দায়িত্বশীল মাওলানা হাফিজুর রহমান এবং খেলাফত ছাত্র মজলিসের জেলা সহ-সভাপতি মাজহারুল ইসলাম শাফী।
 
এছাড়াও সমাবেশে বড়লেখা উপজেলা শাখার দায়িত্বশীল মাওলানা মমতাজ উদ্দীন, আলী আহসান জিহাদী, আহমদ আলী, জামিল আহমদ, খেলাফত ছাত্র মজলিসের উপজেলা জিম্মাদার মো: কয়েছ আহমেদ, ছাত্র হাফেজ আল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে দলের 'রিকশা মার্কা'র সমর্থনে একটি বিশাল মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ