জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস যৌক্তিক সিদ্ধান্ত নেয়ায় আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মুস্তাফিজুর রহমান ইরান।
তিনি আজ (বৃহস্পতিবার) লেবার পার্টির প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন খান সাক্ষরিত বিবৃতিতে বলেন, জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার আজ দুপুরের ভাষণে গোটা দেশ উজ্জীবিত হয়েছে এবং জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের বিষয়ে জনগণ আশ্বস্ত হয়েছে।
ডাঃ ইরান বলেন, ডক্টর মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে ফেব্রুয়ারীর প্রথমার্ধে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ঘোষণা জাতির দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছে। এটি গণতন্ত্র পুনরুদ্ধার, রাষ্ট্র মেরামত ও জনগণের শাস