সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আত্মগোপনে গ্রামের অধিকাংশ পুরুষ ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, নারীই ৮০ হাজার ২৮ আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে সমঝোতা চুক্তি সম্পন্ন বেনজীরকে দেশে পাঠাতে বাংলাদেশকে আমিরাতের চিঠি অনশনরত ইবতেদায়ি শিক্ষকদের সঙ্গে সংলাপে বসুন: ইসলামী আন্দোলন সীরাতকেন্দ্রের আলাপন পর্ব-২ মঙ্গলবার, বিষয় হিজরি সন উত্তর প্রদেশে ঐতিহাসিক মসজিদের মালিকানা দাবি পুলিশ ও ওয়াকফ বোর্ডের কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার বাংলাদেশি বংশোদ্ভূত মুখতার

‘আওয়ামী লীগ-বিএনপি ফেল, এবার ইসলামী আন্দোলনকে পরীক্ষা করুন’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ামী লীগ ও বিএনপি পর্যায়ক্রমে বারবার ক্ষমতায় থেকেছে। কিন্তু দল দুটি ফেল করেছে এবং বারবার ব্যর্থ হয়েছে। এজন্য এবার ইসলামী আন্দোলন বাংলাদেশকে পরীক্ষা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করীম (শায়খে চরমোনাই)। 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় মুন্সীগঞ্জে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। শহরের পুরোনো কাচারি এলাকায় ডিসি পার্ক সংলগ্ন প্রধান সড়কে এই গণসমাবেশের আয়োজন করা হয়। জুলাই সনদের ভিত্তিতে আগামী সংসদ নির্বাচন, উভয় কক্ষে পিআর পদ্ধতি, প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার ও খুনিদের দৃশ্যমান বিচারের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

বিএনপির সমালোচনা করে মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই খুনোখুনি শুরু করেছে। নিজেরা নিজেদের মধ্যে খুনোখুনি করছে। যারা নিজেদের লোককে হত্যা করে, সেই দল যদি ক্ষমতায় গেলে দেশের মানুষ নিরাপদে থাকতে পারবে না।

শায়খে চরমোনাই বলেন, বিগত সময় দেশের মানুষ বিএনপি ও আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছিল। তাদের পরীক্ষা করেছে। তারা বারবার ফেল করেছে। জিয়াউর রহমান সাহেব ভালো মানুষ ছিলেন। তার ভালো কাজের কারণে ১৯৯১ ও ২০০১ সালে দেশের মানুষ খালেদা জিয়াকে ক্ষমতায় বসিয়েছিল। কিন্তু ভালো কিছু করতে পারে নাই। শেখ সাহেবের গুণের কারণে ১৯৯৬ সালে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছিল দেশের মানুষ। কী উপহার দিয়েছে, আপনারা সবই জানেন। দুই দল মিলে দেশকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। সব দলকে পরীক্ষা করা হয়ে গেছে। এবার ইসলামী আন্দোলনকে পরীক্ষা করার আহ্বান জানাচ্ছি।

ইসলামী আন্দোলনের মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ