রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

জামায়াত-ইসলামী আন্দোলনসহ ৮ দলের নতুন কর্মসূচি ঘোষণা আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ সমমনা আটটি রাজনৈতিক দল।

আজ সোমবার (৩ নভেম্বর) দলগুলোর শীর্ষ নেতাদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করা হবে। বৈঠক ও সংবাদ সম্মেলন দুটিই অনুষ্ঠিত হবে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে।

বাংলাদেশ খেলাফত মজলিসের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ জানিয়েছেন, সোমবার বেলা ১১টায় আট দলের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন। সেখানেই নতুন কর্মসূচি চূড়ান্ত করা হবে। পরে দুপুর সাড়ে ১২টায় যৌথ সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে একই পাঁচ দফা দাবিতে সমমনা আটটি দল অভিন্ন ও যুগপৎ নানা কর্মসূচি পালন করেছে। সর্বশেষ গত বৃহস্পতিবার তারা আগারগাঁওয়ে সমাবেশ ও মিছিল শেষে নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা দেয়।

আন্দোলনে থাকা দলগুলোর মধ্যে রয়েছে— বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং ডেভেলপমেন্ট পার্টি।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ