সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্টে প্রশিক্ষক নিয়োগ, আবেদন আহ্বান সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান টার্মিনালের বাসের ডিপো সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ সিলেট-৫ আসনে সাবেক এমপিকে সংসদে স্মরণ করলেন বর্তমান এমপি ১১ দলীয় জোটের সংবাদে ইসলামী আন্দোলনের লোগো ব্যবহার না করার আহ্বান ডা. জাহিদের ঘটনায় ক্ষুব্ধ ঢাকা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব জামিয়া গহরপুরের শিক্ষক মাওলানা কবির আহমদের ইন্তেকাল ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম ও খতিব নিয়োগের বিজ্ঞপ্তি ইরানের হাতে পরমাণু থাকলে ইসরায়েল দুই ঘণ্টাও টিকতো না: ট্রাম্প পাকিস্তানে সামরিক প্রশিক্ষণ মহড়ায় বিমান বিধ্বস্তে নিহত ২ পাইলট

‘ইসলামি মূল্যবোধভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা এখন সময়ের দাবি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে শ্যামনগর মাইক্রোস্ট্যান্ড এলাকায় এই সমাবেশে অংশ নেন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড শাখার নেতাকর্মীসহ হাজারো সাধারণ মানুষ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আবুল হোসেন। সঞ্চালনা করেন পৌর শাখার সভাপতি হাফেজ মাওলানা এইচ. এম. মনিরুল ইসলাম।

গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মুফতি মোস্তফা কামাল, ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলাম এবং সাতক্ষীরা-৪ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আলহাজ্ব এস. এম. মোস্তফা আল-মামুন।

বক্তারা বলেন, দেশের বিদ্যমান রাজনৈতিক অস্থিরতা ও দুর্নীতির অবসানে ইসলামি মূল্যবোধভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। তাঁরা প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার দৃশ্যমান বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন বাস্তবায়নের জোর দাবি জানান।

সমাবেশে বক্তারা আরও বলেন, ইসলামই পারে ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে। ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের অধিকার ও ন্যায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ