সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সিলেটে প্রবাসী মুস্তাফিজুর রহমানের একক অর্থায়নে মসজিদে-মসজিদে আইপিএস দান প্লিজ বিয়ের পর আর বিদেশ নয় হারামাইনে আরও আধুনিক ও মানসম্পন্ন সেবা নিশ্চিতের ঘোষণা লামুর নিঃশব্দ রাত: ইতিহাস, কবর আর এক বিদায়ের পদচিহ্ন চলে গেলেন বিশ্বখ্যাত ইসলামি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ উমর চাপরা আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্টে প্রশিক্ষক নিয়োগ, আবেদন আহ্বান সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান টার্মিনালের বাসের ডিপো সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ সিলেট-৫ আসনে সাবেক এমপিকে সংসদে স্মরণ করলেন বর্তমান এমপি ১১ দলীয় জোটের সংবাদে ইসলামী আন্দোলনের লোগো ব্যবহার না করার আহ্বান ডা. জাহিদের ঘটনায় ক্ষুব্ধ ঢাকা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

গণভোটসহ ৫ দফা দাবিতে শেরপুরে জামায়াতের মানববন্ধন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শেরপুরে জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোটসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকালে শেরপুর আদালত, পুলিশ সুপার ও জেলা প্রশাসক কার্যালয়ের মূল ফটকের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তারা বলেন, অনেক রাজনৈতিক বন্ধুরা পিআর পদ্ধতি কী- মোটেই বুঝতে চান না। কিন্তু জামায়াত কখনো কোনোই অযৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করে জনগণকে বিভ্রান্ত করেনি। এটি জাতির কাছে পরীক্ষিত। পরে অন্যান্য রাজনৈতিক দলের বন্ধুরা বুঝতে পারেন, জামায়াতের দাবিই সঠিক ছিল। তাই অন্যান্য রাজনৈতিক দলের বন্ধুদের বলতে চাই, আরেকটি ফ্যাসিবাদের জন্ম না দিতে আমরা সবাই মিলে পিআর পদ্ধতি বুঝতে শিখি এবং সঠিক গণতন্ত্র চর্চার মাধ্যমে আমাদের দেশকে পৃথিবীর কাছে উন্নত রাষ্ট্রের রোল মডেল হিসেবে উপস্থাপন করি।বাংলাদেশ ভ্রমণ

বক্তারা আরো বলেন, জুলাইযোদ্ধাদের রক্তের সাথে বেঈমানী না করে ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে এ সরকারকে সহযোগিতা করি।

মানববন্ধনে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদল, সাবেক জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল বাতেন, জামায়াত নেতা ডা: মো: আনোয়ার হোসেইন, নুরে আলম সিদ্দিকী, নুরুল আমিন প্রমুখ।

মানববন্ধন শেষে শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের কাছে স্মারকলিপি দেয়া হয়।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ