সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সিলেটে প্রবাসী মুস্তাফিজুর রহমানের একক অর্থায়নে মসজিদে-মসজিদে আইপিএস দান প্লিজ বিয়ের পর আর বিদেশ নয় হারামাইনে আরও আধুনিক ও মানসম্পন্ন সেবা নিশ্চিতের ঘোষণা লামুর নিঃশব্দ রাত: ইতিহাস, কবর আর এক বিদায়ের পদচিহ্ন চলে গেলেন বিশ্বখ্যাত ইসলামি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ উমর চাপরা আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্টে প্রশিক্ষক নিয়োগ, আবেদন আহ্বান সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান টার্মিনালের বাসের ডিপো সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ সিলেট-৫ আসনে সাবেক এমপিকে সংসদে স্মরণ করলেন বর্তমান এমপি ১১ দলীয় জোটের সংবাদে ইসলামী আন্দোলনের লোগো ব্যবহার না করার আহ্বান ডা. জাহিদের ঘটনায় ক্ষুব্ধ ঢাকা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

শিক্ষকদের ন্যায্য দাবির প্রতি সংহতি জানালো বাংলাদেশ খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে চলমান এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলনে সংহতি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন।

মহাসচিব শিক্ষকদের প্রতি শুভেচ্ছা ও সংহতি জানিয়ে বলেন, শিক্ষক সমাজ জাতির বিবেক। তাদের প্রতি অবিচার মানে জাতির ভবিষ্যৎকে বিপন্ন করা। সরকারের উচিত অবিলম্বে শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়া এবং শিক্ষা খাতের প্রতি সম্মান ফিরিয়ে আনা।

তিনি আরও বলেন, বর্তমান আন্দোলন কোনো দলীয় বা ব্যক্তিগত স্বার্থের নয়; এটি ন্যায় ও মর্যাদার আন্দোলন। বাংলাদেশ খেলাফত মজলিস সর্বস্তরের শিক্ষকদের পাশে রয়েছে এবং থাকবে।

পরশু দিন ঢাকা প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের ওপর যে বর্বর হামলা হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মাওলানা জালালুদ্দিন আহমাদ। তিনি বলেন,  একজন শিক্ষককে আঘাত করা মানে জাতির চেতনাকে আঘাত করা। যারা এই হামলার সঙ্গে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

শেষে শিক্ষকদের দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে মহাসচিব বলেন, সরকার যদি এখনই পদক্ষেপ না নেয়, তবে জাতি শিক্ষাক্ষেত্রে এক গভীর সংকটের মুখে পড়বে।

এ সময় সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদ উপস্থিত ছিলেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ