রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
থানা প্রতিনিধি সম্মেলন সফল করার আহ্বান বিকেএমের পার্কিংয়ে পড়ে থাকা গাড়ি সরাতে দারুল উলুম দেওবন্দের কড়া নির্দেশ মক্কা-মদিনায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা শায়খ সুদাইসের মাদরাসা প্রসঙ্গে ধর্মমন্ত্রীর বক্তব্যের ‘বিকৃতি’, প্রতিবাদ জানাল ধর্ম মন্ত্রণালয় মাদরাসায় শিশু নিপীড়ন রোধে কার্যকর পদক্ষেপ চান শায়খ আহমাদুল্লাহ ঢাকা থেকে ফেরার পথে খুন বরুণা মাদরাসার শিক্ষক মালয়েশিয়ার কেলাংয়ে আমিরে মজলিসের সমাবেশ, নতুন কমিটি গঠন পাকিস্তান তাবলিগের প্রবীণ মুরব্বি মাওলানা হাবিবুল হকের ইন্তেকাল দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার

আমি বিজয়ী হলে শাসক নয় খাদেম হয়ে থাকবো: মাওলানা আব্দুল আউয়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

১৩ অক্টোবর (সোমবার) নগরীর খালিশপুর ১৪নং ওয়ার্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর, খুলনা-০৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল গণসংযোগ ও পথসভা করেন।

পথসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর, খুলনা-০৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল বলেন, আমি বিজয়ী হলে আপনাদের শাসক নয় খাদেম হয়ে থাকবো। আমি খুলনা-০৩ আসনে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে চাই।

সকাল থেকে ১৪নং ওয়ার্ডের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন এবং বিকালে রায়েরমহল বাজার, রায়েরমহল বড় মসজিদ বাজার, বয়রা বাজার, সবুরের মোড়, আফজালের মোড় ও বৈকালী বাজার এলাকায় গণসংযোগ ও পথসভা করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন খুলনা-০৩ আসনের হাতপাখা মার্কার ইসলামী আন্দোলন বাংলাদেশ খালিশপুর থানা শাখার সভাপতি ও খুলনা-০৩ আসনের হাতপাখা মার্কার নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক আলহাজ্ব হাফেজ আব্দুল লতিফ, সেক্রেটারি আলহাজ্ব বাদশা খান, খুলনা-০৩ আসনের হাতপাখা মার্কার নির্বাচন পরিচালনা কমিটির প্রচার ও মিডিয়া সমন্বয়কারী মুহাম্মাদ শাহরিয়ার তাজ, ১৪নং ওয়ার্ড ইসলামী আন্দোলনের সভাপতি খলিলুর রহমান, সেক্রেটারি বাদশা হাওলাদারসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা-০৩ আসন দৌলতপুর, খালিশপুর, খানজাহান আলীর থানা শাখার ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ