সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সিলেটে প্রবাসী মুস্তাফিজুর রহমানের একক অর্থায়নে মসজিদে-মসজিদে আইপিএস দান প্লিজ বিয়ের পর আর বিদেশ নয় হারামাইনে আরও আধুনিক ও মানসম্পন্ন সেবা নিশ্চিতের ঘোষণা লামুর নিঃশব্দ রাত: ইতিহাস, কবর আর এক বিদায়ের পদচিহ্ন চলে গেলেন বিশ্বখ্যাত ইসলামি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ উমর চাপরা আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্টে প্রশিক্ষক নিয়োগ, আবেদন আহ্বান সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান টার্মিনালের বাসের ডিপো সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ সিলেট-৫ আসনে সাবেক এমপিকে সংসদে স্মরণ করলেন বর্তমান এমপি ১১ দলীয় জোটের সংবাদে ইসলামী আন্দোলনের লোগো ব্যবহার না করার আহ্বান ডা. জাহিদের ঘটনায় ক্ষুব্ধ ঢাকা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

নির্বাচনের আগে গণভোটের দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশের স্বাধীনতা ও সংবিধানকে কেন্দ্র করে আগামী নির্বাচনের আগে গণভোটের আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির আমির মাওলানা মামুনুল হক শুক্রবার বায়তুল মোকাররমের উত্তর গেটে অনুষ্ঠিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের গণমিছিল পূর্ব সমাবেশে বলেন, জুলাই সনের আইনি ভিত্তি নিশ্চিত করা দেশের বাঁচা-মরার প্রশ্ন।

মাওলানা মামুনুল হক বলেন, “আমাদের সন্তানদের রক্তের ওপর ক্ষমতার মসনদে বসে আজও জুলাই সনের আইনি ভিত্তি নিশ্চিত করতে পারেননি। এটি লজ্জার বিষয়।” তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারকে জনগণ জানতে চায়—দেশ কি বাহাত্তরের ধারায় চলবে, নাকি বৈষম্যবিরোধী চেতনার ধারায় পরিচালিত হবে।

তিনি আরও বলেন, ৫৩ বছর ধরে একাত্তরের চেতনার নামে বাহাত্তরের ভেজাল চেতনা প্রচার করা হয়েছে। স্বাধীনতার সময়ও বাংলাদেশের সংবিধান প্রকারান্তরে ভারতের কাছে বিক্রি হয়েছে, যা তিনি সমালোচনা করেন।

খেলাফত মজলিসের নেতারা বলেন, জুলাই সনের আইনি ভিত্তি নিশ্চিত করে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন করা হবে, এবং এর বিকল্প কোনো পথ নেই। বিএনপিসহ সকল রাজনৈতিক দলকে স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়।

সমাবেশে বক্তৃতা দেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ছানাউল্লাহ আমিনী, নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ ও যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন। উত্তরগেট সমাবেশ শেষে গণমিছিল প্রেসক্লাব হয়ে বিজয়নগরে শেষ হয়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ