মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’ 

পীর সাহেব মধুপুরের সঙ্গে জমিয়ত নেতাদের মতবিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ্ ফারুকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির হজরত মাওলানা আবদুল হামিদ পীর সাহেব মধুপুরের সঙ্গে মতবিনিময় করেন। 

মঙ্গলবার (৭ অক্টোবর) মঙ্গলবার খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয় মুন্সীগঞ্জ মধুপুরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।জমিয়তের প্রতিনিধি দলে ছিলেন, দলের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মুফতী শেখ মুজিবুর রহমান, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া প্রমুখ। 

আরো উপস্থিত ছিলেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা উবায়দুল্লাহ্ কাসেমী, কেন্দ্রীয় দাঈ মাওলানা আবু ইউসুফ। 

জমিয়ত নেতৃবৃন্দ আগামী ১৫ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে পীর সাহেব মধুপুরকে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন। বহির্বিশ্বের আন্তর্জাতিক ব্যক্তিবর্গের নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে আলোচনা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ