রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩ দিন পর সচল হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বাকিতে বিক্রির সময় বেশি দাম রাখা কি বৈধ? থানা প্রতিনিধি সম্মেলন সফল করার আহ্বান বিকেএমের পার্কিংয়ে পড়ে থাকা গাড়ি সরাতে দারুল উলুম দেওবন্দের কড়া নির্দেশ মক্কা-মদিনায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা শায়খ সুদাইসের মাদরাসা প্রসঙ্গে ধর্মমন্ত্রীর বক্তব্যের ‘বিকৃতি’, প্রতিবাদ জানাল ধর্ম মন্ত্রণালয় মাদরাসায় শিশু নিপীড়ন রোধে কার্যকর পদক্ষেপ চান শায়খ আহমাদুল্লাহ ঢাকা থেকে ফেরার পথে খুন বরুণা মাদরাসার শিক্ষক মালয়েশিয়ার কেলাংয়ে আমিরে মজলিসের সমাবেশ, নতুন কমিটি গঠন পাকিস্তান তাবলিগের প্রবীণ মুরব্বি মাওলানা হাবিবুল হকের ইন্তেকাল

যুক্তরাজ্যের ব্রিস্টলে মুনতাসির আলীর সঙ্গে মতবিনিময় সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ও সিলেট-২ আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ মুনতাসির আলী যুক্তরাজ্য সফরকালে গতকাল রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় ব্রিস্টল শহরে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

ওসমানীনগর-বিশ্বনাথ এনআরবি ইউকের উদ্যোগে আয়োজিত সভায় ব্রিস্টল ও আশপাশের শহর থেকে প্রবাসী বাংলাদেশি নেতৃবৃন্দ, পেশাজীবী ও সমাজকর্মীরা অংশগ্রহণ করেন।

মুহাম্মদ মুনতাসির আলী তার বক্তব্যে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, উন্নয়ন ভাবনা এবং প্রবাসীদের অংশগ্রহণমূলক ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, প্রবাসীরা শুধু অর্থনৈতিকভাবে নয়, নৈতিক ও আদর্শিকভাবেও বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। প্রবাসী সমাজের ঐক্য, দায়িত্ববোধ ও দেশপ্রেমই একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের মূল শক্তি। তিনি আগামী সংসদ নির্বাচনে সিলেট-২ আসনের ভোটারদের দেওয়াল ঘড়ি মার্কায় ভোট দেয়ার উদাত্ত আহবান জানান।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ