সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’  উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ গতিসীমা লঙ্ঘন ঠেকাতে মহাসড়কে থাকবে বিশেষ প্রযুক্তি: সেতুমন্ত্রী হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু মহিলা মাদরাসার দায়িত্বশীলদের করণীয় নিয়ে আলোচনা সভা বুধবার সিলেটে প্রবাসী মুস্তাফিজুর রহমানের একক অর্থায়নে মসজিদে-মসজিদে আইপিএস দান প্লিজ বিয়ের পর আর বিদেশ নয় হারামাইনে আরও আধুনিক ও মানসম্পন্ন সেবা নিশ্চিতের ঘোষণা

সংবিধানের দোহাই দিয়ে সংস্কার ব্যাহত করা যাবে না: গাজী আতাউর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, আমরা রাজনৈতিক সংগঠনসমূহ মিলে একটা সনদ তৈরি করেছি। সেই সনদ আমাদের প্রত্যাশা পূরণ না করলেও জাতির বৃহত্তর স্বার্থে আমরা তা মেনে নিয়েছি। এখন এটা বাস্তবায়ন করা সরকারের কাজ। সরকার এই বাস্তবায়নের বিষয়টিও রাজনৈতিক তর্কের ওপরে ছেড়ে দিলে জটিলতা বাড়বে।

রোববার (৫ অক্টোবর) জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকের পর এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থান, শেখ হাসিনার পালানো, এর পরে সরকার গঠন করা কোনটাই তো সংবিধান পুরোপুরি মান্য করে হয় নাই। ফলে জুলাই সনদের বাস্তবায়নে সংবিধানের দোহাই দিয়ে পরবর্তী সংসদের ওপরে এর বাস্তবায়ন ন্যাস্ত করলে রাষ্ট্র সংস্কারে এই সরকারের অঙ্গিকার ব্যাহত হবে। আর তাই যদি হয় তাহলে জুলাইয়ে এতো এতো রক্ত-জীবন বৃথা যাবে। আমরা সেটা হতে দিতে পারি না। তাই সরকারকে বলবো, অভ্যুত্থানের প্রত্যাশাকে আমলে নিয়ে এই দ্রুততার সাথে জুলাই সনদ বাস্তবায়ন করুন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ