রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ, পাঁচ বছরে হাফেজ হলেন ফিনল্যান্ডের তরুণ মাদরাসায় শিশু সুরক্ষা নীতিমালা ও নিরপেক্ষ তদন্তের আহ্বান আজহারীর ঢাকা মহানগর উত্তর জমিয়তের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি জাবের কাসেমী শীতকালে নিজেকে সুস্থ রাখার উপকারী ১০টি টিপস ৩ দিন পর সচল হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বাকিতে বিক্রির সময় বেশি দাম রাখা কি বৈধ? থানা প্রতিনিধি সম্মেলন সফল করার আহ্বান বিকেএমের পার্কিংয়ে পড়ে থাকা গাড়ি সরাতে দারুল উলুম দেওবন্দের কড়া নির্দেশ মক্কা-মদিনায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা শায়খ সুদাইসের মাদরাসা প্রসঙ্গে ধর্মমন্ত্রীর বক্তব্যের ‘বিকৃতি’, প্রতিবাদ জানাল ধর্ম মন্ত্রণালয়

স্বাধীনতার পরবর্তী সময়ে যারাই রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছে তারাই ধোঁকা দিয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বগুড়া প্রতিনিধি :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নিবার্হী সদস্য ও বগুড়া-১আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন, আগামী ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এদেশের সকল স্তরের জনগণ জামায়াতে ইসলামীর প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে ইনশাআল্লাহ।সারা দেশের মানুষ জামায়াত ভোট দেওয়ার জন্য অপেক্ষার প্রহর গুনছে।এদেশের মানুষের মাঝে ব্যাপক উৎসাহ বিরাজ করছে।আমরা নির্বাচনে অংশগ্রহণ করব এদেশের মানুষের ভাগ্যর উন্নয়ন করার জন্য। স্বাধীনতার পরবর্তীতে যারাই এদেশের ক্ষমতায় এসেছে তারাই জনগণকে ধোকা দিয়েছে। আপনাদের টাকায় তারা বিদেশের মাটিতে আখের গুছিয়েছে।তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে এদেশের মানুষ নিরাপদে জীবনযাপন করবে।এদেশ থেকে চিরতরে সুদ বন্ধ হয়ে যাবে।জীনা-ব্যাবিচার বন্ধ হয়ে যাবে।দেশটা সতিকাআর্থে সোনার বাংলার রুপান্তর হয়ে যাবে।

অধ্যক্ষ শাহাবুদ্দিন আরও বলেন ,চোর কখনো চায় রাড়ির মালিক জেগে থাক তেমনি যারা এদেশের মানুষের সম্পদ লুটপাট করে খায়,তারা কখনো চায় জামায়াতে ইসলামী এদেশে নির্বাচনে অংশগ্রহণ করুন।তিনি বলেন,আপনারা সারা দেশের চিত্র দেখছেন এদেশের তরুন যুবক এবং প্রথম ভোটাররা জামায়াতে ইসলামীকে দেওয়ার জন্য জোট বেঁধেছে, সেই জোটের সাথে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জোড়গাছা ইউনিয়ন শাখার উদ্যােগে শুক্রবার বিকাল ৪টায় শিচারপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

ইউনিয়ন সভাপতি মো: ইউনুস আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অধ্যাপক নাজিমউদ্দীন,উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফজলুল করিম,নায়েবে আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এনামুল হক মণ্ডল, সেক্রেটারি প্রভাষক  মাওলানা রবিউল ইসলাম,সহকারী সেক্রেটারি অ্যাডভোকোট দলিলুর রহমান,উপজেলা যুব জামায়াতের সভাপতি শেখ শাকিল,শহিদুল ইসলাম,মাওলানা ইউসুফ, মাওলানা মাহিদুল ইসলাম প্রমুখ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ