সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’  উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ গতিসীমা লঙ্ঘন ঠেকাতে মহাসড়কে থাকবে বিশেষ প্রযুক্তি: সেতুমন্ত্রী

নবীজির আদর্শ দৈনন্দিন জীবনে অনুসরণ করতে হবে:  ড. আহমদ আবদুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, রাসুল সা.-এর আদর্শ আমাদের দৈনন্দিন জীবনে বাস্তব অনুসরণ করতে হবে।

খেলাফত মজলিস পোল্যান্ড শাখা আয়োজিত ভার্চুয়াল সিরাতুন্নবী সা. মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। 

বৃহস্পতিবার (২ অক্টোবর) পোল্যান্ড সময় বিকাল ৬টায় খেলাফত মজলিস পোল্যান্ড শাখা সভাপতি মো. রাজু আহমদ দোলনের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সিরাতুন্নবী সা. মাহফিলে  বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন নায়েবে আমির অধ্যাপক মাওলানা আবদুল কাদির সালেহ, যুগ্ম মহাসচিব এ বি এম সিরাজুল মামুন এবং  অধ্যাপক মো. আবদুল জলিল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস পোল্যান্ড শাখার বায়তুল মাল সম্পাদক মাহমুদুর রহমান , প্রচার সম্পাদক সৈয়দ ফজলে আজিম , সমাজ কল্যাণ সম্পাদক  মো: শরীফুল ইসলাম , প্রশিক্ষণ সম্পাদক ক্বারী লুৎফুর রহমান , সাংগঠনিক সম্পাদক আফজাল হোসাইন, খালেদ মাহমুদ প্রমুখ। 

মাহফিলের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ক্বারী লুৎফুর রহমান।

পরিশেষে ফিলিস্তীন এবং গাজাবাসীদের জন্য বিশেষ দু'আ এবং মুনাজাতের মধ্যে দিয়ে মাহফিল সমাপ্ত হয়। দু'আ- মুনাজাত পরিচালনা করেন অধ্যাপক মাওলানা আবদুল কাদির সালেহ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ