সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’  উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ গতিসীমা লঙ্ঘন ঠেকাতে মহাসড়কে থাকবে বিশেষ প্রযুক্তি: সেতুমন্ত্রী

জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান না করলে অচিরেই কতিপয় স্বার্থান্বেষী এই অভ্যুত্থানকে ষড়যন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম ২ অক্টোবর'২৫ বৃহস্পতিবার  এক বিবৃতিতে শঙ্কা প্রকাশ করে  বলেছেন, দেশের পরিস্থিতি এবং কতিপয় নামধারী বুদ্ধিজীবীর কথাবার্তা  দিনদিন অবনতি হচ্ছে। জুলাই সনদের আইনি কোন ভিত্তি না থাকায় জুলাই অভ্যুত্থানকে মুছে দেয়ার ষড়যন্ত্র চলছে। তাই,জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান না করলে অচিরেই কতিপয় স্বার্থান্বেষী এই অভ্যুত্থানকে ষড়যন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করবে বলে তিনি মন্তব্য করেন।

মাওলানা ইমতিয়াজ আলম আরও বলেন, এদেশে বিভিন্ন সময় বিভিন্ন চেতনার ব্যবসা করে দেশকে গোল্লায় নিয়ে গেছে। যা শাসকদেরকে স্বৈরাচারী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। জুলাই বিপ্লব নিয়ে কোন ধরনের চেতনা ব্যবসা এদেশের মানুষ মেনে নিবে না।অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জুলাইয়ের সঠিক ইতিহাস লেখার জন্য তিনি আহ্বান জানান।

তিনি আরও বলেন, জুলাইয়ে শহীদ এবং আহতরা হলো এই আন্দোলনের মূল মাস্টারমাইন্ড। তাদেরকে দেখেই সাধারণ জনতা আন্দোলনে ঝাপিয়ে পড়েছে। জুলাই সনদের আইনি ভিত্তি না থাকলে  সহস্রাধিক শহীদ এবং লক্ষাধিক আহতদের কোন একসময় দেশদ্রোহী, বিশ্বাসঘাতক হিসেবে প্রতিষ্ঠিত করলেও কিছু করার থাকবে না। আহতদের পরিপূর্ণ চিকিৎসা সেবা নিশ্চিত করতেও অন্তর্বর্তীকালীন সরকার অনেকটাই ব্যর্থ হয়েছে। আহতদের পরিপূর্ণ পুনর্বাসন জরুরি হয়ে দাঁড়িয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ