রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ, পাঁচ বছরে হাফেজ হলেন ফিনল্যান্ডের তরুণ মাদরাসায় শিশু সুরক্ষা নীতিমালা ও নিরপেক্ষ তদন্তের আহ্বান আজহারীর ঢাকা মহানগর উত্তর জমিয়তের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি জাবের কাসেমী শীতকালে নিজেকে সুস্থ রাখার উপকারী ১০টি টিপস ৩ দিন পর সচল হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বাকিতে বিক্রির সময় বেশি দাম রাখা কি বৈধ? থানা প্রতিনিধি সম্মেলন সফল করার আহ্বান বিকেএমের পার্কিংয়ে পড়ে থাকা গাড়ি সরাতে দারুল উলুম দেওবন্দের কড়া নির্দেশ মক্কা-মদিনায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা শায়খ সুদাইসের মাদরাসা প্রসঙ্গে ধর্মমন্ত্রীর বক্তব্যের ‘বিকৃতি’, প্রতিবাদ জানাল ধর্ম মন্ত্রণালয়

ইসলামী যুব আন্দোলনের দাওয়াতি মাস উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ১ থেকে ৩১ অক্টোবর দাওয়াতি মাস ঘোষণা করেছে। আজ বুধবার (১ অক্টোবর) রাজধানীর পল্টন মোড়ে কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ ঢাকায় এই কর্মসূচি উদ্বোধন করেন। সারা দেশের সকল শাখায় একযোগে এ কর্মসূচি উদযাপিত হচ্ছে।

কেন্দ্রীয় সভাপতি তার বক্তব্যে বলেন, স্বাধীনতার ৫৪ বছরে স্বাধীনতার উদ্দেশ্য অর্জন না হওয়া, বাংলাদেশ একটি স্থিতিশীল রাষ্ট্র না হওয়া, বেকারত্ব, সন্ত্রাস, মাদক, অর্থপাচার ও অশস্নীলতা দূর না হওয়া, সহজে ব্যাবসার পরিবেশ সৃষ্টি না হওয়া যুব সমাজকে হতাস করেছে। এই দীর্ঘ সময়ে যারা ড়্গমতায় গিয়েছে তারা নিজেদের আখের ঘুছিয়েছে। দুর্নীতি দুঃশাসনের মাধ্যমে দেশকে ধ্বংশের দ্বারপ্রান্তে এনে দাঁড় করিয়েছে।

বাংলাদেশকে এমন ভঙ্গুর দশা থেকে বের করে এনে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে এবং ইসলামের সুমহান আদর্শের আলোকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পতাকাতলে সমবেত হতে হবে।

তিনি আরো বলেন, ক্ষমতাসীনরা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিকে ধ্বংস করেছে, তারা দেশের অর্থনীতিকে এক মহা বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে এবং দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আজ অকার্যকর হয়ে পড়েছে। এ অবস্থা উত্তরের জন্য যুবসমাজের ঐক্যবদ্ধ আন্দোলনের কোন বিকল্প নেই। এতে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মাদ ইলিয়াস হাসান, দাওয়াহ ও প্রশিড়্গণ সম্পাদক প্রিন্সিপাল আ হ ম আলাউদ্দীন, প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ মাহবুব আলম ও ঢাকা মহানগর দড়্গণি নেতৃবৃন্দ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ