সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’  উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ

কিশোরগঞ্জ-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থীর মতবিনিময় সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিস মনোনীত দেওয়াল ঘড়ি প্রতীকে সংসদ সদস্য পদ প্রার্থী শায়খুল হাদিস প্রিন্সিপাল মাওলানা হিফজুর রহমান খাঁনের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের জেলা মাদরাসা আবু হুরায়রার (রা.) হলরুমে মাদরাসার মুহতামিম মাওলানা রাহমাতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য পেশ করেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) সংসদীয় আসনের প্রার্থী ও খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাকালীন জেলা সভাপতি শায়খুল হাদিস মাওলানা হিফজুর রহমান খাঁন।

খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এমদাদুল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের জেলা সহ সভাপতি মো. মজিবুর রহমান, আলহাজ্ব মাওলানা আবুল কাশেম, সহ সাধারণ সম্পাদক শামীম আহমদ, সাংগঠনিক সম্পাদক প্রভাষক হাফেজ মাওলানা আকরাম খন্দকার, প্রশিক্ষণ সম্পাদক মুফাসসির মাওলানা তোফাজ্জল হোসেন, বায়তুলমাল সম্পাদক মাওলানা অলীউর রহমান, কিশোরগঞ্জ শহর খেলাফত মজলিসের সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আতাউর রহমান শাহান, মাদরাসা আবু হুরায়রার (রা.) শিক্ষা সচিব মাওলানা শহীদুল্লাহ্ ও সহকারী শিক্ষক হাফেজ মাওলানা বাকীবিল্লাহ্ প্রমুখ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ