সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’  উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ গতিসীমা লঙ্ঘন ঠেকাতে মহাসড়কে থাকবে বিশেষ প্রযুক্তি: সেতুমন্ত্রী

যুগপৎ আন্দোলনের দ্বিতীয় ধাপের কর্মসূচি ঘোষণা করছে ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই সনদের ভিত্তিতে এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ অভিন্ন দাবিতে যুগপৎ আন্দোলন করছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ইসলামি দলগুলো। এই আন্দোলনের প্রথম ধাপের কর্মসূচি পালিত হওয়ার পর এবার দ্বিতীয় ধাপের কর্মসূচির ঘোষণা আসছে।

আগামীকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দ্বিতীয় ধাপের কর্মসূচি ঘোষণা করবে ইসলামী আন্দোলন। দলটি এদিন বেলা ১১টায় পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম প্রথম ধাপের আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন।

এসব কর্মসূচির মধ্যে ছিল ১৮ সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ ও সমাবেশ, ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ এবং ২৬ সেপ্টেম্বর দেশের জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল। ইতোমধ্যে সেই কর্মসূচিগুলো পালিত হয়েছে

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ