শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ।। ২৮ ফাল্গুন ১৪৩২ ।। ২৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
আল-আকসা মসজিদ বন্ধ রাখায় ইসরাইলের বিরুদ্ধে ৮ মুসলিম দেশের নিন্দা শনিবার ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ১২ স্বজনকে হারালেন ইসলামী আন্দোলন নেতা, দলের শোক বাগেরহাটে বর–কনেসহ ১৩ জন নিহতের মর্মান্তিক দুর্ঘটনায় জমিয়তের শোক রমজানে মাদরাসাগুলোর প্রতিও বিশেষভাবে খেয়াল রাখুন: শায়খ আহমাদুল্লাহ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত প্রত্যেক শহীদের রক্তের প্রতিশোধ নেবে ইরান: মোজতবা খামেনি বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপির মার্চ মাসজুড়ে পরিশোধিত জ্বালানি তেল রফতানি নিষিদ্ধ করল চীন

‘ফ্যাসিবাদের সঙ্গে জড়িতদের ৭৩ শতাংশ জামিনে মুক্তি, দেশের জন্য বড় হুমকি।’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান আজ ২৮ আগস্ট, রবিবার এক বিবৃতিতে বলেছেন, পুলিশের বরাতে ফ্যাসিবাদের সাথে জড়িত আটক হওয়া ব্যক্তিদের ৭৩% জামিন পাওয়ার যে তথ্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা আশংকাজনক। এখানে মূখ্য প্রশ্ন হলো, যাদেরকে আটক করা হয়েছে তারা যদি ফ্যাসিবাদের সাথে জড়িত অপরাধী না হয় তাহলে তাদেরকে আটক করা হলো কেন? আর যদি ফ্যাসিবাদের সাথে তাদের সম্পৃক্ততা ও অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ থেকে থাকে তাহলে তাদের জামিন পাওয়ার বিষয়টি আশংকাজনক। এর মাধ্যমে ফ্যাসিবাদ বিরোধী পুরো বলয়ের নিরাপত্তা হুমকির মুখে পড়বে এবং ফ্যাসিস্টের পক্ষে রাজপথে অবস্থান জোড়ালো হবে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ফ্যাসিবাদের বিচার নিয়ে আমাদের উৎকণ্ঠা বারংবার জানিয়ে আসছি। এর গতি ও বিস্তৃতির সীমা নিয়ে আপত্তি জানিয়ে আসছি। এখন যা দেখা যাচ্ছে তাতে আমাদের উদ্বেগ ও উৎকণ্ঠা আরো গভীর হলো। কারণ ফ্যাসিবাদের সাথে জড়িতরা যদি অল্পদিনেই জামিন পেয়ে যায় তাহলে তারা আরো উৎসাহিত হবে এবং ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়ে জুলাই অভ্যুত্থানের বিপ্লবীদের জন্য হুমকি তৈরি করবে। আসন্ন নির্বাচনে দেশের শীর্ষ নেতৃত্ব যখন মাঠ পর্যায়ে ছড়িয়ে পড়বে তখন তাদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশংকা তৈরি হচ্ছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র প্রশ্ন রেখে বলেন, পুলিশের ভাষ্যমতেই গ্রেপ্তারের পর আদালতে পর্যাপ্ত তথ্য-প্রমাণ উপস্থাপনে মাঠপর্যায়ের পুলিশের দুর্বলতা রয়েছে বলে জানা যাচ্ছে। এই যদি অবস্থা হয় তাহলে আগামী নির্বাচনে কাদের ওপরে নির্ভর করে আমরা নির্বাচন আয়োজন করতে যাচ্ছি? 

আমরা ফ্যাসিবাদের বিচার চাই। একই সাথে কোন নিরিহ মানুষ হয়রানীর শিকার না হয় তার নিশ্চয়তা চাই। নিরিহ কাউকে আটক না করা হোক এবং প্রকৃত অপরাধীরা জামিনে বের হয়ে না আসুক। সেজন্য প্রশাসনের পক্ষ থেকে আরো সতর্কতা আশা করি এবং পতিত শক্তি যাতে কোনভাবে কোন সুযোগ নিতে না পারে সেই বিষয়ে কার্যকর পদক্ষেপ আশা করি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ